সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
দেশের সকল সরকারি অফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট সামনে রেখে সরকারি দপ্তরগুলোতে এসেছে নতুন ভিজ্যুয়াল নির্দেশনা। এখন থেকে সব ধরনের সরকারি চিঠিপত্রে নির্বাচনের নির্ধারিত বিশেষ লোগো ব্যবহার বাধ্যতামূলক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি জানিয়ে দেশের সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই লোগো ব্যবহারের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচনকালীন সময় শেষ না হওয়া পর্যন্ত সরকারি সব দাপ্তরিক চিঠির উপরের ডান পাশে নির্ধারিত লোগোটি সংযুক্ত রাখতে হবে। এটি শুধু একটি গ্রাফিক চিহ্ন নয়, বরং নির্বাচন ও গণভোটকে ঘিরে সরকারি তৎপরতার একটি আনুষ্ঠানিক পরিচয় হিসেবেও ব্যবহৃত হবে।
এ নির্দেশনা কেবল কাগজে সীমাবদ্ধ থাকছে না। নির্বাচনী আমেজ ও জনসচেতনতা বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থানগুলোতে লোগোসম্বলিত ব্যানার ও প্রচার উপকরণ প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনের প্রতিটি পর্যায়ে এই লোগো দৃশ্যমান রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারের এই উদ্যোগ প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি জনগণের মধ্যে নির্বাচন-সম্পর্কিত সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার