
রিপোর্টার

বাংলাদেশিদের বুদ্ধিমত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রসিকতা কিংবা বিদ্রূপ শোনা যায়। কেউ কেউ বলেন, দেশের মানুষের আইকিউ কম। কিন্তু বাস্তবে বাংলাদেশের গড় বুদ্ধিমত্তা কত, তা কীভাবে মাপা হয় এবং বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর অনেকেরই অজানা।
আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্ট মূলত মানুষের মানসিক সক্ষমতা পরিমাপের একটি সূচক। বাংলায় যাকে বলা যায় ‘বুদ্ধিমাত্রা’। সাধারণত মানুষের বিশ্লেষণী ক্ষমতা, যুক্তিবোধ, সমস্যা সমাধানের দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ভিত্তিতে আইকিউ নির্ধারণ করা হয়। যদিও এটি মাপার বিভিন্ন পদ্ধতি রয়েছে, কোনো একক সর্বজনস্বীকৃত সূত্র নেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ১৯৯টি দেশের গড় আইকিউ নিয়ে একটি বৈশ্বিক তালিকা প্রকাশ করেছে। এই গবেষণাটি মূলত ব্রিটিশ মনোবিজ্ঞানী রিচার্ড লিনের তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে। এতে দেশভিত্তিক গড় আইকিউয়ের পাশাপাশি ইন্টেলিজেন্স ক্যাপিটাল ইনডেক্স (ICI) ও প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (PISA) স্কোরও বিবেচনায় নেওয়া হয়েছে।
এই তালিকায় শীর্ষে রয়েছে জাপান, যার গড় আইকিউ স্কোর ১০৬.৪৮। মাত্র ০.০১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে তাইওয়ান (১০৬.৪৭) এবং ১০৫.৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে সিঙ্গাপুর। শীর্ষ ছয়ের মধ্যে রয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আধিপত্য চতুর্থ হংকং (১০৫.৩৭), পঞ্চম চীন (১০৪.১) এবং ষষ্ঠ দক্ষিণ কোরিয়া (১০২.৩৫)।
ইউরোপীয় দেশগুলো তালিকায় উঠে আসে সপ্তম স্থান থেকে। বেলারুশ (১০১.৬), ফিনল্যান্ড (১০১.২), লিচেনস্টাইন (১০১.০৭) এবং জার্মানি (১০০.৭৪)—এই চারটি দেশ যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে রয়েছে। লক্ষণীয় বিষয় হলো, শীর্ষ দশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম নেই।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ পিছিয়ে। তালিকার ১৯৮ দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১৫০তম, যেখানে দেশের গড় আইকিউ স্কোর ৭৪.৩৩। একই তালিকায় ভারত ১৪৩তম (৭৬.৭৪), পাকিস্তান ১২০তম (৮০) এবং আফগানিস্তান ১০৩তম (৮২) অবস্থানে রয়েছে।
বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে বেশ কিছু এশীয় দেশ। যেমন মিয়ানমার ৫২তম (৯১.১৮), ইরাক ৬১তম (৮৯.২৮), থাইল্যান্ড ৬৪তম (৮৮.৮৭), ভুটান ৬৮তম (৮৭.৯৪), শ্রীলঙ্কা ৭১তম (৮৮.৬২) এবং মালয়েশিয়া ৭৩তম (৮৭.৫৮)।
বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যেও বড় পার্থক্য দেখা যায়। যুক্তরাষ্ট্র রয়েছে ২৯তম (৯৭.৪৩), রাশিয়া ৩৫তম (৯৬.২৯) এবং ইউক্রেন ৫৭তম (৯০.০৭) অবস্থানে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে আইকিউ স্কোর ৮৫ থেকে ১১৫ হলে সেটিকে স্বাভাবিক বা গড় বুদ্ধিমত্তা ধরা হয়। ১৩০ বা তার বেশি হলে উচ্চ বুদ্ধিমত্তা, আর ১৬০ ছাড়ালে তাকে ‘জিনিয়াস’ হিসেবে গণ্য করা হয়।

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
৯ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে

হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
৯ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর বিষয়টি নির্ভর করছে।
১০ ঘণ্টা আগে

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
১৭ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
১৮ ঘণ্টা আগে