
রিপোর্টার

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার ঘটনা বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে এবং তা ক্রমশ রাজনীতির ক্ষেত্রেও প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারত সরকার জানিয়েছে, তারা সব অংশগ্রহণকারী দেশকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত। তবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা, তা পুরোপুরি ঢাকার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত ‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিয়মিতভাবে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে বাংলাদেশ সরকার চূড়ান্ত অবস্থান না জানালে ভারতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আশা করা যাবে না।
প্রতিবেদনে আরও বলা হয়, যদি বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তা সম্পূর্ণ ঢাকার নিজস্ব সিদ্ধান্ত। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, “এটি একটি বহুজাতিক টুর্নামেন্ট। অলিম্পিক চার্টার অনুযায়ী, ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানায়। যে কোনো সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই।”
পাকিস্তানের ক্ষেত্রে ভারতের নীতি আলাদা দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না এবং প্রতিযোগিতাগুলো সাধারণত নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। তবে বাংলাদেশ দলের জন্য কোনো বিধিনিষেধ নেই। ভারত নিশ্চিত করেছে, বাংলাদেশ দল খেলতে এলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২০ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সূচি অনুযায়ী, বাংলাদেশ দল কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ম্যাচ খেলবে। নিরাপত্তা বিষয় নিয়ে বিসিবি ইতোমধ্যেই আইসিসিকে দ্বিতীয়বারের মতো চিঠি পাঠিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

সাকিব: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে এবং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
২০ ঘণ্টা আগে

হাসান: প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত আয়ের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের আপডেটেড মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট নিচে তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে থামছেই না দামের ঊর্ধ্বগতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভারত আন্তরিকভাবে কাজ করতে চায়।
২০ ঘণ্টা আগে

সাকিব: জারে আবারও দামের ঝড়। সবথেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছে। স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবী সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (Immigrant Visa) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সিদ্ধান্ত ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
১ দিন আগে

হাসান: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে যখন সরকারি চাকরিজীবীরা নাজেহাল, ঠিক তখনই নতুন করে আশার বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অবশ্যই দেওয়া হবে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা লাখো কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি বড় ধরনের ইতিবাচক সংকেত।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।
১ দিন আগে