
সিনিয়র রির্পোটার

সোমবার (৫ জানুয়ারি) ভোরে এক নিস্তব্ধ আতঙ্কে ঘুম ভাঙে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের। ভোর ৪টা ৪৭ মিনিটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুইবার শক্তিশালী কম্পন অনুভূত হয়। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য বিশ্লেষণ করে জানান, এটি একটি নয় বরং মাত্র ১৩ সেকেন্ডের ব্যবধানে হওয়া দুটি পৃথক ভূমিকম্প ছিল।
কম্পনের মাত্রা ও উৎপত্তিস্থলভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম দফার ঝটকায় কেঁপে ওঠে মাটি, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.২। এর রেশ কাটতে না কাটতেই ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে আঘাত হানে দ্বিতীয় কম্পনটি, যার তীব্রতা ছিল ৫.৪। ভূমিকম্প দুটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির অদূরে মরিগাঁও এলাকা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীর থেকে এই কম্পন সৃষ্টি হয়ে ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ জনপদে।
৪৮ ঘণ্টার চরম সতর্কতা: সক্রিয় ফল্ট লাইনে বিপদের মেঘ৫.৪ মাত্রার এই কম্পনকে 'মধ্যম মাত্রা'র বলে চিহ্নিত করা হলেও গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জরুরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, এ ধরনের ভূমিকম্পের পর পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শক্তিশালী 'আফটারশক' বা পরবর্তী কম্পন হওয়ার উচ্চ ঝুঁকি থাকে। বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে অবস্থিত সক্রিয় ফল্ট লাইনগুলোতে যেকোনো সময় এই কম্পন অনুভূত হতে পারে। তাই বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
আতঙ্কিত জনপদ ও বর্তমান পরিস্থিতিহঠাৎ এমন কম্পনে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে খোলা জায়গায় অবস্থান নেন। এখন পর্যন্ত সিলেট বা পার্শ্ববর্তী এলাকায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলটি ভৌগোলিকভাবেই ভূমিকম্পপ্রবণ হওয়ায় নিয়মিত ভবন সুরক্ষা পরীক্ষা করা জরুরি।

২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
১০ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১১ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১১ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১১ ঘণ্টা আগে

প্রবাসীদের জন্য আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা কমেছে।
১১ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১২ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
১৩ ঘণ্টা আগে

এক দিনের বিরতির পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
১৩ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
১৪ ঘণ্টা আগে