
২০২৫ সালের আইপিএল আসরের আগে অনুষ্ঠিতব্য মেগা নিলামের জন্য বেশ কিছু দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। দল গুলো সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেয়েছে, মূল্য হিসেবে যার পরিধি এবার ১২০ কোটি রুপিতে বর্ধিত করা হয়েছে। চেন্নাই সুপার কিংস (সিএসকে) বাজেট ব্যালেন্স বজায় রাখতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শার্দুল ঠাকুরকে ছেড়েছে, তবে তারা রবীন্দ্র জাদেজাকে ধরে রেখেছে। মুস্তাফিজকে দলে নিতে ইচ্ছুক ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লী ক্যাপিটালস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স অন্যতম। তাই এবার হয়তো দ্যা ফিজকে দেখা যেতে পারে অন্যদলের হয়ে।
নিতিশ রানাকে ছেড়েছে কেকেআর। আর রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং রাহুল ত্রিপাঠীকে ধরে রেখেছে।
মুম্বাই তাদের সামর্থ অনুযাী লোকাল ক্রিকেটারদের ধরে রেখেছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের মূল খেলোয়াড়দের মধ্যে জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মাকে ধরে রেখেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ ওয়াশিংটন সুন্দর এবং ভুবনেশ্বর কুমারকে ধরে রাখলেও নীতিশ কুমার রেড্ডিকে ছেড়ে দিয়েছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ছেড়ে শুধু বিরাট কোহলিকে ধরে রেখেছে।
এদিকে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার এবং সন্দীপ শর্মাকে ধরে রেখেছে, তবে তারা জস বাটলারকে ছেড়েছে রাজস্থান। গুজরাট টাইটানস রশিদ খান, শুভমান গিল এবং রাহুল তেওয়াতিয়াকে রেখে শাহরুখ খানকে ছেড়ে দিয়েছে, এবং লখনৌ সুপার জায়ান্টস নিকোলাস পুরান ও মহসিন খানকে ধরে রেখে লোকেশ রাহুলকে ছেড়েছে।
পাঞ্জাব কিংস শিখর ধাওয়ান এবং অর্শদীপ সিংকে ধরে রেখেছে, তবে তারা সিমরান সিং এবং লিয়াম লিভিংস্টোনকে নিলামে তুলতে যাচ্ছে।

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
১ দিন আগে

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
২ দিন আগে

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬