
রিপোর্টার

নতুন বছর ২০২৬ বরণের আনন্দ মুহূর্তে রূপ নিল এক বিভীষিকায়। সুইজারল্যান্ডের ক্রানস মোন্টানার একটি জনপ্রিয় মদের বারে 'থার্টি ফার্স্ট নাইট' উদযাপন চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আর দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও প্রায় ১০০ জন।
উৎসবের মাঝেই আগুনের লেলিহান শিখাসুইস পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় 'লে কন্সটেলেশন' (Le Constellation) নামক বারে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। সে সময় সেখানে ইংরেজি নববর্ষ উপলক্ষে জমকালো কনসার্ট চলছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, গানের তালের মাঝেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই পুরো বারটি অগ্নিকুণ্ডে পরিণত হয়।
হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগসুইস সংবাদমাধ্যম 'ডেইলি ব্লিক' ও আঞ্চলিক গণমাধ্যম 'লে নোভেলিসতে'র তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে। আহতদের অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নামে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে একাধিক উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। স্বজনদের তথ্যের জন্য জরুরি বুথ খুলেছে স্থানীয় প্রশাসন।
বিস্ফোরণের নেপথ্যে কী?বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি সুইজারল্যান্ড পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, কনসার্ট চলাকালীন আতশবাজি বা এ জাতীয় ‘পায়রোটেকনিকস’ ব্যবহারের ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের স্বার্থে ক্রানস মোন্টানা এলাকায় বর্তমানে 'নো ফ্লাই জোন' ঘোষণা করা হয়েছে। পর্যটন এলাকায় এমন প্রাণহানি পুরো দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের আজকের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, প্রতি সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ৬ পয়সা।
৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি, উপকৃত হয় অসংখ্য পরিবার। তাই প্রবাসী ভাইদের সুবিধার কথা বিবেচনা করে ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
১ দিন আগে

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ দিন আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৩ দিন আগে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শাওমি স্টোরে প্রদর্শন করা হয়েছে Xiaomi 18 Pro Max স্মার্টফোন। একই সঙ্গে ফোনটির পাশে রাখা প্রচারমূলক বিজ্ঞাপনে তাৎক্ষণিক ২ লাখ দক্ষিণ কোরীয় ওন ছাড়ের ঘোষণা দেখা গেছে।
৫ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতের (UAE) পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা ও শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, সৃষ্টিশীল মেঘের প্রভাবে পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ধুলা ও বালুঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থা শুক্রবার পর্যন্ত থেমে থেমে চলতে পারে।
৫ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
৬ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর! দেশের বাজারে সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রতি সৌদি রিয়ালের রেট দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯ পয়সা। আগের দিন ১৬ নভেম্বর প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ১৮ পয়সা।
৬ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬