
রিপোর্টার

২২ গজে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে একের পর এক বিশ্বরেকর্ড চুরমার করা ১৪ বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশীর মুকুটে যুক্ত হলো অনন্য এক পালক। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই খুদে প্রতিভাকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ প্রদান করেন। ২০২৫ সালে ক্রীড়াক্ষেত্রে অবিশ্বাস্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছে।
শান্তকে টপকে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের তকমাযুব ওয়ানডে ক্রিকেটে এখন নতুন রাজা বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর ১০০ দিন বয়সে ইংল্যান্ডের বোলারদের নাস্তানাবুদ করে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। এর মাধ্যমে তিনি বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর রেকর্ডটি ভেঙে দিয়েছেন। শান্ত ১৪ বছর ২৪১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া সূর্যবংশীর ৭৮ বলে করা ১৪৩ রানের ইনিংসটি যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডকেও নতুন করে লিখেছে।
৩৬ বলে সেঞ্চুরি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্ব কাঁপানো তাণ্ডবসিনিয়র পর্যায়েও বৈভব সূর্যবংশীর ব্যাট যেন আগ্নেয়গিরি! বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফিতে মাত্র দুদিন আগে তিনি খেলেছেন ৮৪ বলে ১৯০ রানের এক অবিশ্বাস্য ইনিংস। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এই ইনিংসে তিনি মাত্র ৩৬ বলে সেঞ্চুরি এবং ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৫০ রানের বিশ্ব রেকর্ড।
বিহারের বিশ্ব রেকর্ড ও আইপিএল জাদুকরবৈভব ও সাকিবুল গনির জোড়া তাণ্ডবে মধ্যপ্রদেশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে রেকর্ড ৫৭৪ রান সংগ্রহ করে বিহার ক্রিকেট দল। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন বিশ্ব রেকর্ড। এর আগে ২০২২ সালে তামিলনাড়ুর করা ৫০৬ রানই ছিল সর্বোচ্চ। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের মেগা নিলামে নাম লিখিয়ে বিশ্বকে চমকে দেওয়া এই বাঁহাতি ব্যাটার এখন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম ধ্রুবতারা। রাষ্ট্রপতির এই সম্মান তাঁর আগামীর পথচলায় বাড়তি জ্বালানি জোগাবে বলে মনে করছে ক্রীড়া মহল।

২ মিনিট আগে

২ ঘণ্টা আগে

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
৫ দিন আগে

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
৫ দিন আগে

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬