
রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা স্বীকার করেন, ফয়সালের সব অপকর্মের বিষয়ে তারা আগে থেকেই অবগত ছিলেন।
আদালতে দেওয়া বক্তব্যে তারা জানান, হাদিকে গুলি করার পর ফয়সাল ও তার সহযোগীকে পালাতে সহায়তা করেন তারা। শুধু তাই নয়, ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকাতেও সক্রিয় ভূমিকা রাখেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঘটনার দিন কীভাবে পালায় ফয়সাল
জবানবন্দিতে ফয়সালের বাবা-মা বলেন, ঘটনার দিন সকাল থেকে ফয়সাল কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। আগের রাতেই সে হাদির পরদিনের কর্মসূচি সম্পর্কে জেনে নেয়। গুলির ঘটনার পর ফয়সাল সরাসরি শেরেবাংলা নগরে তার বোনের বাসায় যায়, যেখানে বাবা-মা ও বোন উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে সে তিনটি অস্ত্র তার বাবার হাতে তুলে দেয়।
পরবর্তীতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। এরপর বাসা থেকে বের হয়ে ফয়সাল সিএনজিচালিত অটোরিকশায় ওঠে, যার সব আয়োজন তার বাবাই করে দেন। বের হওয়ার সময় ফয়সাল জানায়, সে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে।
ফয়সালের অপরাধমূলক জীবন ও পারিবারিক দূরত্ব
জবানবন্দিতে আরও উঠে আসে, ফয়সাল তিনটি বিয়ে করেছে এবং তার একজন বান্ধবী রয়েছে। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় থেকেই সে রাজনীতিতে জড়ায় এবং পরবর্তীতে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।
তার বাবা-মা জানান, মাদক গ্রহণসহ নানা অপরাধে ফয়সালের জড়িত থাকার বিষয়টি তারা জানতেন। তবে দীর্ঘদিন ধরে ছেলের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক ঘনিষ্ঠ ছিল না। ফয়সাল সাধারণত অন্যত্র বসবাস করত, আর তারা মেয়ের বাসায় থাকতেন।

জমি কেনা অনেকের জীবনের অন্যতম বড় বিনিয়োগ। কেউ নিজের বাড়ি তৈরির জন্য, কেউ ভবিষ্যতের নিরাপত্তার জন্য, আবার কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে জমি কিনে থাকেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করে জমি কিনলে পরবর্তী সময়ে মালিকানা নিয়ে বিরোধ, প্রতারণা কিংবা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকে।
৬ ঘণ্টা আগে

স্মার্টফোনের নকশায় নতুন চমক নিয়ে আসছে Honor। চীনে আনুষ্ঠানিকভাবে নিজেদের আসন্ন Honor 700 সিরিজের নকশা, রঙের ধরন ও সংরক্ষণক্ষমতার সংস্করণ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সিরিজের তিনটি মডেল—Honor 700, Honor 700 Pro এবং Honor 700S। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, তিনটি ফোনেই মূল ক্যামেরার পাশে পেছনে থাকছে আলাদা একটি ডিসপ্লে।
৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে পাঁচ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ৯ ও ১০ নভেম্বর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৬ ঘণ্টা আগে

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে

নবম পে স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন তারা। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম শেষ করতে দেরি হলে অপেক্ষা বাড়তে পারে জানুয়ারি পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে

টানা তিন দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
১৪ ঘণ্টা আগে

ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদনের নিয়মে নতুন বাধ্যবাধকতা চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে ভারতীয় ভিসার আবেদন করতে হলে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
১ দিন আগে

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এবার মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলা
১ দিন আগে