সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
২৫ কোটিতে বিক্রি হলেন গ্রিন, কিন্তু পাবেন মাত্র ১৮ কোটি রুপি-রহস্য কি?
হাসান: আইপিএলের মিনি নিলাম শেষ হতেই খবরের শিরোনাম হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের (KKR) স্কোয়াডে যুক্ত হয়ে নিলামের মঞ্চে কার্যত ঝড় তুলেছেন এই তারকা। এই দরের মাধ্যমে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের রেকর্ডও গড়েছেন গ্রিন।
আসন্ন আইপিএল মৌসুমে তিনি বেগুনি-সোনালি জার্সিতে মাঠ মাতাতে নামবেন। সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে থাকলেও নিলামে ওঠা বিশাল অঙ্কের পুরো অর্থ তিনি হাতে পাবেন না এটাই তৈরি করেছে কৌতূহল।
২৫ কোটির দর, হাতে মিলবে ১৮ কোটি
বিসিসিআইয়ের একটি বিশেষ নিয়ম অনুযায়ী, বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক সর্বোচ্চ ১৮ কোটি রুপিতে সীমাবদ্ধ। তাই গ্রিনের ক্ষেত্রে ২৫ কোটি ২০ লাখ রুপির মধ্যে খেলোয়াড় পাবেন মাত্র ১৮ কোটি রুপি, বাকি ৭ কোটি ২০ লাখ রুপি যাবে বিসিসিআইয়ের প্লেয়ার কল্যাণ তহবিলে।
বিদেশি ক্রিকেটারদের জন্য কেন এই নিয়ম?
বিদেশি খেলোয়াড়দের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতেই এই নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বশেষ মেগা নিলামের আগে রিটেনশন নীতিতেও বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ১৮ কোটি রুপিতে নির্ধারণ করা হয়েছিল।
মিনি নিলামেও একই নিয়ম কার্যকর করা হয়েছে, যাতে কোনো বিদেশি ক্রিকেটারের দাম ১৮ কোটির বেশি হলেও তা সরাসরি পারিশ্রমিকে প্রতিফলিত না হয়। এতে ফ্র্যাঞ্চাইজির আর্থিক ভারসাম্য বজায় থাকে এবং কল্যাণ তহবিলও সমৃদ্ধ হয়।
ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে কি একই নিয়ম?
না। এই ‘পারিশ্রমিক ক্যাপ’ শুধু বিদেশি ক্রিকেটারদের জন্য প্রযোজ্য। ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে কোনো সীমা নেই। কোনো ভারতীয় খেলোয়াড়ের নিলাম মূল্য ১৮ কোটির বেশি হলে তিনি পুরো অর্থই পাবেন, কোনো কাটছাঁট হবে না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- আগামীকাল শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে ৬,২৯৯ টাকা বেড়ে সোনার নতুন দাম নির্ধরণ
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা