সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড আর্শদীপের: ১৩ বলে ওভার
হাসান: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের পেসার আর্শদীপ সিংয়ের একটি ওভার পরিণত হয় দুঃস্বপ্নে। শুরুতেই কুইন্টন ডি ককের বিশাল ছক্কার পরেই ভেঙে পড়ে তার ছন্দ। বল তখন আর লাইন–লেংথ মানছে না টানা ওয়াইড, নিয়ন্ত্রণহীন ডেলিভারি, আর তাতেই তৈরি হয় আইসিসির পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের ইতিহাসে এক ওভারে সর্বাধিক বল করার লজ্জাজনক রেকর্ড।
ডি ককের ছক্কায় শুরু বিশৃঙ্খলা
চন্ডিগড়ে ম্যাচের ১১তম ওভারের প্রথম বলেই ডি কক আর্শদীপকে মারেন বিশাল ছক্কা। সেই আঘাতেই যেন দিশাহারা হয়ে পড়েন পেসারটি। পরপর দুই বল ওয়াইড ট্রামলাইনের অনেক বাইরে। সতীর্থদের চোখেও তখন বিস্ময় ও উদ্বেগ।
মাঝখানে একটি ডট বল এলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। ওভারের শেষ ভাগে আরও পাঁচটি ওয়াইড দিয়ে চাপে পড়ে যান আরও বেশি।
১৩ বলের ওভার, ব্যয় ১৮ রান
ওভারটি শেষ করতে আর্শদীপকে করতে হয় মোট ১৩টি বল। খরচ করেন ১৮ রান। এতেই তৈরি হয় পূর্ণ সদস্য দেশগুলোর টি-টোয়েন্টি ইতিহাসে এক ওভারে সর্বাধিক বল করার রেকর্ড।
নাভিন-উল-হকের সঙ্গে যৌথ শীর্ষে
গত বছর হারারে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের নাভিন-উল-হকও একইভাবে ১৩ বলের ওভার করেছিলেন। সেই অপ্রিয় তালিকায় এবার যুক্ত হল আর্শদীপের নামও।
গম্ভীরের ক্ষোভ, প্রতিক্রিয়া ভাইরাল
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর আর্শদীপের এমন বোলিংয়ে দৃশ্যতই বিরক্ত। মাঠে তার প্রতিক্রিয়ার ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
- নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- ফেব্রুয়ারির শুরুতেই ধাক্কা: দেখুন আজকের স্বর্ণের দাম (১ ফেব্রুয়ারি)
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশ মন্ত্রিপরিষদের
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?