-5.jpeg)
রিপোর্টার

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের একটি পরিত্যক্ত পাইপে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু মো. সাজিদকে উদ্ধারে চলছে টানা যুদ্ধ। বুধবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর টানা ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ছোট্ট সাজিদকে এখনও বের করে আনতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস কর্মী থেকে শুরু করে হাজারো সাধারণ মানুষ ঘটনাস্থলে রাতভর অপেক্ষা করে কাটিয়েছেন দুশ্চিন্তায় ভরা সময়।
ঘটনার শুরু ও বর্তমান পরিস্থিতি
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে মা রুনা খাতুনের সঙ্গে খেলা করতে গিয়ে অসাবধানতাবশত প্রায় ৩০ ফুট নিচে অন্ধকার সেই সরু গর্তে পড়ে যায় শিশু সাজিদ।
বৃহস্পতিবার ভোর ৬টায় পাওয়া সর্বশেষ তথ্যমতে, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নিরবচ্ছিন্নভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
উদ্ধারের কৌশলে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন শিশুটি প্রায় ৩০ ফুট নিচে আছে বলে ধারণা। তাই যে পাইপে সাজিদ পড়ে গেছে, তার পাশে রাতভর তিনটি এক্সকেভেটর দিয়ে পুকুরের মতো গভীর গর্ত তৈরি করা হয়েছে। এখন সেই নতুন গর্ত থেকে অনুভূমিক সুরঙ্গ তৈরি করে সাজিদকে খুঁজে বের করার চেষ্টা করা হবে।
ক্যামেরা আটকে যাওয়ায় অবস্থান নির্ধারণে বড় বাধা
উদ্ধারের শুরুতেই সাজিদের অবস্থান নিশ্চিত করতে ব্যবহার করা হয় বিশেষ ক্যামেরা। তবে ৩৫ ফুট নামার পর ক্যামেরাটি আটকে যায় এবং শিশুটিকে দেখা যায়নি।
তানোর ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, তাঁদের পৌঁছানোর আগেই স্থানীয়রা চেষ্টা করতে গিয়ে গর্তে মাটি ও খড়কুটো ফেলে দেন, যা দৃশ্য আড়াল করে দেয়। ফলে ক্যামেরায় শিশুটির গতিবিধি শনাক্ত করা যায়নি।
প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
উদ্ধার অভিযান শুরু হতে দেরি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ শিশুটি দুপুর ১২টার দিকে পড়লেও এক্সকেভেটর ঘটনাস্থলে আসে রাত আটটায়।
স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানান, তানোরে কোনো এক্সকেভেটর পাওয়া যায়নি। পরে পাশের উপজেলা মোহনপুর থেকে দুটি এক্সকেভেটর আনা হয়। রাত পৌনে ২টার দিকে আরও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এক্সকেভেটর এসে কাজ দ্রুততর করে।
তিনি আশাবাদী, আর কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ করা সম্ভব হবে।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
৪ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা, নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
৪ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
১৫ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠাতে আগ্রহী প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার। আজ প্রতি রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০ টাকা ৪৪ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩০ টাকা ৫২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৮ পয়সা।
১৫ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত—উভয় শ্রেণির যোগ্য শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
১৭ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন নির্ধারণের পর এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনায় এসেছে বকেয়া বেতন বা অ্যারিয়ার উত্তোলনের বিষয়টি। তবে নতুন স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন হলেই বকেয়া টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে জমা হবে না। এ অর্থ পেতে আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে বিল প্রস্তুত করে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে বলে প্রকাশিত একটি নির্দেশনামূলক তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে

ট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীর প্রেসার পরীক্ষা, এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ৩৬০ জন রোগীকে পাওয়ারসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর পর নতুন নির্ধারিত মূল্যেই আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্বর্ণ বিক্রি করছেন ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
১ দিন আগে