
রিপোর্টার

মোহাম্মদপুর মা–মেয়ে হত্যাকাণ্ডে গ্রেপ্তার গৃহকর্মীর স্বামী রবিউল ইসলাম প্রকাশ করেছেন চাঞ্চল্যকর তথ্য। তিনি দাবি করেছেন, চুরি করতে গিয়ে গৃহকর্ত্রী ধরার চেষ্টা করলে আতঙ্কিত হয়ে তার স্ত্রী দু’জনকেই হত্যা করেছেন।
আজ বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি কয়ারচর গ্রাম থেকে আয়েশা ও রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানা পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে নয়জন সদস্য অংশগ্রহণ করেন।
গ্রেপ্তারের পর রবিউল সাংবাদিকদের বলেন, “আমার স্ত্রী ভাবছিল কিছু জিনিস চুরি করে আমাকে দিবে। গৃহকর্ত্রী পেছন থেকে ধরার পরই সে চাকু দিয়ে আঘাত শুরু করে। যতক্ষণ ধরে রাখছে, ততক্ষণ কোপ দিতে থাকে। পরে তার মেয়ে নাফিসা এলে তাকেও হত্যা করেছে।”
পুলিশ জানায়, আয়েশা চার দিন আগে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় গৃহকর্মী হিসেবে যোগ দেন এবং নিজেকে ‘আয়েশা’ নামে পরিচয় দেন। সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকেন, এবং ৯টা ৩৬ মিনিটে নাফিসা স্কুল ড্রেস ও মাস্ক পরে বের হওয়ার সময়ের দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ে।
পুলিশের ধারণা, মাকে হত্যা করার পর ঘটনাটি দেখায় নাফিসাকেও একই অস্ত্র দিয়ে হত্যা করা হয়। নাফিসা মৃত মা দেখার পর ইন্টারকমে ফোন দেয়ার চেষ্টা করেন, কিন্তু হামলাকারী তাকে ছুরিকাঘাত করেন। বাথরুম তল্লাশিতে সুইচ–গিয়ার ছুরি ও ফল কাটার ছুরি উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সময় নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম বাসায় ছিলেন না। তিনি সকাল ৭টার দিকে কাজে যান এবং সাড়ে ১১টার দিকে ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পান। পরে তিনি আয়েশাকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত সংক্রান্ত কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের দারোয়ান মালেককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। হত্যার প্রকৃত উদ্দেশ্য ও পেছনের কারণ খতিয়ে দেখার জন্য আয়েশাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
৫ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
৫ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা, নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
৬ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
১৬ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠাতে আগ্রহী প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার। আজ প্রতি রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০ টাকা ৪৪ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩০ টাকা ৫২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৮ পয়সা।
১৭ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত—উভয় শ্রেণির যোগ্য শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
১৯ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন নির্ধারণের পর এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনায় এসেছে বকেয়া বেতন বা অ্যারিয়ার উত্তোলনের বিষয়টি। তবে নতুন স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন হলেই বকেয়া টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে জমা হবে না। এ অর্থ পেতে আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে বিল প্রস্তুত করে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে বলে প্রকাশিত একটি নির্দেশনামূলক তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে

ট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীর প্রেসার পরীক্ষা, এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ৩৬০ জন রোগীকে পাওয়ারসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর পর নতুন নির্ধারিত মূল্যেই আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্বর্ণ বিক্রি করছেন ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
১ দিন আগে