-1.jpeg)
রিপোর্টার
মোহাম্মদপুরে জোড়া হ’ত্যা’কান্ড

ঢাকার মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মীকে আসামি করে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৩ জানুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার মামলার এজাহার মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াসের আদালতে পৌঁছালে আদালত তা গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে নির্ধারিত সময়সীমায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।
গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসায় লায়লা আফরোজ (৪৮) এবং তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে গলা কেটে হত্যা করা হয়। ওই রাতেই লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে প্রায় ১৩ বছর ধরে ওই বাসায় বসবাস করছিলেন। তাদের বাড়ি নাটোরে।
মামলার এজাহারে তিনি জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো সকাল ৭টায় স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হন। সেদিন পরীক্ষা থাকায় তিনি স্বাভাবিকের চেয়ে আগে বেলা ১১টার দিকে বাসায় ফেরেন। ফিরে ঘরে ঢুকেই স্ত্রী ও মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করে উঠেন। পরে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখেছে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরখা পরা এক তরুণী যার নাম আয়েশা, আনুমানিক বয়স ২০ ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর ৯টা ৩৬ মিনিটে তিনি বেরিয়ে আসেন স্কুলড্রেস পরে। ওই ড্রেসটি নিহত নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার।
ঘটনার পর ভবনের দারোয়ান খালেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি জানিয়েছেন, চার দিন আগে কাজের খোঁজে এলে তিনি তরুণীকে ওই ফ্ল্যাটে পাঠিয়ে দেন, তবে তার সঙ্গে কোনো পূর্বপরিচয় ছিল না।পুলিশের ধারণা, সকাল ৭টার পর আসায় দারোয়ান স্বাভাবিকভাবেই তাকে ভেতরে ঢুকতে দেন। কিন্তু বের হওয়ার সময় স্কুলড্রেস ও মাস্ক পরা অবস্থায় তাকে চিনতে পারেননি।
এ ঘটনায় রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত দ্রুত এগিয়ে নিচ্ছে বলে জানানো হয়েছে।

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
৮ ঘণ্টা আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
১২ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৩ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৩ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৩ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৫ দিন আগে