সদ্য সংবাদ
হাসান সরকার
রিপোর্টার
ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
হাসান: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ইয়াকুতাত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.০।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের একটি দূরবর্তী এলাকায় এই শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গার্ডিয়ানের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূমির প্রায় ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরে। মূল কম্পনের পর আরও কয়েকটি হালকা আফটারশক রিপোর্ট করা হয়েছে।
ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটি আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকনের শহর হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে সংঘটিত হয়েছে।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো সম্ভাবনা নেই।
হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর তারা ৯১১-এ দুটি পৃথক কল পেয়েছেন।
কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে এলাকাটি ভূমিকম্পে কেঁপে ওঠে, সেটি একটি পাহাড়ি অঞ্চল এবং সেখানে মানুষের বসতি খুবই কম।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা
- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর