
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সরকার পরিবর্তন হলেও দেশের কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠানে এখনো আগের শাসনামলের ছায়া স্পষ্ট। বিশেষ করে সামরিক খাতে কিছু চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি প্রকাশ্যে আসায় উদ্বেগ তৈরি হয়েছে সশস্ত্র বাহিনীর মধ্যে।
ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)—যা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত এবং বিইউপি-অধিভুক্ত—সেখানে এখনো চারজন ভারতীয় সামরিক কর্মকর্তা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ এটি দেশের অন্যতম নিরাপত্তাবহুল এলাকা।
এই ভারতীয় কর্মকর্তারা হলেন—
* কর্নেল অরিন্দম চ্যাটার্জি (ভারতীয় সেনাবাহিনী)
* লেফটেন্যান্ট কমান্ডার টি গোপীকৃষ্ণ (ভারতীয় নৌবাহিনী)
* গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়েক (ভারতীয় বিমান বাহিনী)
* গ্রুপ ক্যাপ্টেন এন এ সামান্না (ভারতীয় বিমান বাহিনী)
এমআইএসটি-র ওয়েবসাইট অনুসারে, তারা ২০২২ সাল থেকে কর্মরত। কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন প্রশ্ন উঠছে—তারা কি কোনো বৈধ চুক্তির আওতায় এখনো কর্মরত, নাকি পুরনো রাজনৈতিক সম্পর্ক ও প্রভাবের কারণেই এখনও থেকে গেছেন?
বিশ্লেষকরা মনে করছেন, এই কর্মকর্তারা যেহেতু কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মতো স্পর্শকাতর বিভাগে নিয়োজিত, তাই এদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর গোপন নেটওয়ার্ক, সাইবার সিস্টেম ও কৌশলগত তথ্য বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা অস্বীকার করা যায় না।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম এই পরিস্থিতিকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ উল্লেখ করে বলেন, শেখ হাসিনার সময়কালে ভারতের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার ফলে অনেক ভারতীয়পন্থীকে এসব গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। এখন সরকার বদল হয়েছে, তাই এদের ভূমিকা ও অবস্থান পুনর্মূল্যায়ন করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, “সেনানিবাস দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা। সেখানে বিদেশি সেনা কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি শুধু প্রতিষ্ঠান নয়, বরং গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপরই বড় ধরনের প্রভাব ফেলতে পারে।”
এখন প্রশ্ন হচ্ছে—বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই নিরাপদ? নাকি এর ছায়াতেই দেশের স্পর্শকাতর তথ্য সরে যাচ্ছে দেশের বাইরে?
এই বিষয়ে সরকারি বা সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দেশের সচেতন নাগরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা দ্রুত তদন্ত ও স্বচ্ছ ব্যাখ্যার দাবি জানিয়েছেন।
সিদ্দিকা/

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
৩ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করা হবে। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১৫ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
১৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১৬ ঘণ্টা আগে