
নিজস্ব প্রতিবেদক: একজন পাঠক জানতে চেয়েছেন—গর্ভে তিন মাস পূর্ণ হওয়ার আগে গর্ভপাত করালে সেটি গুনাহ হবে কি না? ইসলামি শরিয়তের দৃষ্টিতে গর্ভপাত সাধারণভাবে অপরাধ এবং গুনাহ হিসেবে গণ্য। তবে যদি এখনো সন্তানের দেহে প্রাণের সঞ্চার (যেমন: হার্টবিট) না হয় এবং মা'র জীবন বিপদের মুখে পড়ে—এমন জরুরি ও বৈধ কারণ থাকলে, তখন নির্দিষ্ট শর্তসাপেক্ষে গর্ভপাত করা অনুমোদনযোগ্য হতে পারে।
এক পাঠকের প্রশ্ন ছিল—কারও কাছ থেকে ঋণ নেওয়ার পর যদি তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখা সম্ভব না হয়, তাহলে সেই অর্থ কী করা উচিত? ইসলামি বিধান অনুসারে, এমন অবস্থায় সেই টাকা গরিব-অসহায়দের মাঝে সদকা হিসেবে বিতরণ করা যেতে পারে। এতে সওয়াব মূল ঋণদাতার পক্ষেই পৌঁছাবে।
নারীদের মাসিক চলাকালীন নেইলপলিশ ব্যবহার সম্পর্কে বলা হয়েছে—এই সময়ে যেহেতু নামাজ ফরজ নয়, তাই নেইলপলিশ ব্যবহার বৈধ। তবে পবিত্র হওয়ার পর নামাজ পড়ার আগে নেইলপলিশ তুলে ফেলা এবং পূর্ণরূপে অজু করাই শরিয়তের বিধান।
একটি প্রশ্নে এসেছে—নামাজে যদি ছোট কোনো শিশু সিজদার জায়গায় বসে যায়, তাহলে কী করা উচিত? উত্তর হলো, নামাজ ভেঙে না দিয়ে আলতো করে শিশুকে সরিয়ে দেওয়া বা একটু পাশে সরে সিজদা করলেই যথেষ্ট। এতে নামাজের কোনো ক্ষতি হয় না।
অনেকেই জানতে চান—পরিবারে শান্তি বজায় রাখতে মাঝে মাঝে ছোটখাটো মিথ্যা বলা যাবে কি না? ইসলামি শরিয়ত সব অবস্থায় মিথ্যা বলা নিষিদ্ধ করেছে। তবে বিবাদ মেটাতে বা দুই পক্ষের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে সীমিত পরিসরে ইতিবাচক কথা বলার অনুমতি রয়েছে। তবে ‘শান্তির নামে মিথ্যা’ বলার কোনো সাধারণ অনুমোদন শরিয়তে নেই।
আরও একটি প্রশ্ন ছিল—ফরজ নামাজ শেষে বৈঠকে দুরুদ পড়ার আগেই যদি ইমাম সালাম ফিরিয়ে দেন, তাহলে কী করা উচিত? অভিজ্ঞ আলেমদের মতে, সে ক্ষেত্রে মুসুল্লি দ্রুত দুরুদ বা দোয়া শেষ করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে পারবেন। সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ দোয়া করাই যথেষ্ট।
কেউ জানতে চেয়েছেন—নামাজে যদি অজান্তে দুশ্চিন্তা চলে আসে, তাহলে নামাজ ভেঙে যায় কি না? শরিয়ত বলে, অনিচ্ছাকৃত চিন্তা গুনাহ নয়। তবে এসব চিন্তা দীর্ঘ সময় ধরে ধরে রাখলে নামাজে খুশু-খুজুর নষ্ট হয়, যা নামাজের সৌন্দর্যকে ব্যাহত করে।
আরেকজন জানতে চেয়েছেন—ভাতিজা যদি তাকে 'ছোট আব্বু' বলে ডাকে, তাহলে কোনো সমস্যা আছে কি না? এর জবাব হলো—আমাদের সমাজে ‘ছোট আব্বু’ বা ‘ছোট বাবা’ বলা একধরনের ভালোবাসার রূপক, যা শরিয়তের দৃষ্টিতে সমস্যা সৃষ্টি করে না।
বয়সে বড় মামাতো বোনকে বিয়ে করা যাবে কি না—এই প্রশ্নের জবাবে বলা হয়েছে, শরিয়তে বয়স কোনো বাধা নয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-ও নিজে তাঁর চেয়ে বয়সে বড় খাদিজা (রা.)-কে বিবাহ করেছিলেন।
শেষ প্রশ্নে একজন জানতে চেয়েছেন—যদি হারাম সম্পর্কের পর বিবাহ হয়, তাহলে সেই সংসারে শান্তি আসবে কি? উত্তর হলো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দাম্পত্য জীবনে ধৈর্য ও সহনশীলতা রক্ষা করা এবং নিয়মিত দোয়া ও ইবাদতের মাধ্যমে শান্তির আশা করা যায়।
আশা/

ইসলামে প্রতিবেশীর অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমান শুধু নিজের পরিবার বা আত্মীয়স্বজনের প্রতি দায়িত্বশীল থাকলেই যথেষ্ট নয়, প্রতিবেশীর প্রতিও ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, তাঁর খোঁজখবর নেওয়া এবং কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
৫ দিন আগে

রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। তবে রাগের কারণে অনেক সময় মানুষ এমন কথা বলে বা কাজ করে, যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম রাগ নিয়ন্ত্রণ ও সংযমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) রাগ দমন করার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন।
৫ দিন আগে

বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাসের নাম নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। সংসারে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হতে পারে।
৫ দিন আগে

ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে সুন্দর আচরণ, সামাজিক দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। এই শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন।
৬ নভেম্বর ২০২৬

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
১৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় তথাকথিত ভন্ডপীর রহিম বাবার নামে বালিশের তৈরী কবর পূজা এবং ওরসের নাম করে শিরক বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উলামা সমিতি (গউস)।
১০ অক্টোবর ২০২৬

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬