
আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে—পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের নিয়োগ ও প্রশিক্ষণ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি জানান, আসন্ন নির্বাচন ঘিরে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকবে। তাদের সবাইকে নির্বাচনের আগে প্রশিক্ষণের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, নির্বাচনী প্রক্রিয়ায় আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন ভোটারদের প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে অনেক তরুণ ভোট দিতে পারেননি। ১৮ থেকে ৩২ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা তৈরি এবং আলাদা বুথের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়টি লজিস্টিক্যাল হলেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে।”
এছাড়া প্রায় ৪৭ হাজার ভোটকেন্দ্রের মধ্যে আনুমানিক ১৬ হাজার কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ক্যামেরার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকভাবে পরিচালনার জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হবে।”
ভোট কার্যক্রমে বিচারিক ম্যাজিস্ট্রেটদের দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, “তাদের প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

রমজানের মধ্যভাগে ঢাকার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারও পরিবর্তিত হতে শুরু করেছে। সয়াবিন তেল, চিনি ও মুরগির দাম বেড়েছে, তবে ডিমের বাজারে ভিন্ন চিত্র দেখা দিয়েছে। ডিমের দাম কম থাকার কারণে খামারিরা উৎপাদন খরচও তুলতে পারছেন না এবং তারা লোকসানের মুখোমুখি।
৪ ঘণ্টা আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অস্থিরতার প্রভাব নিয়ে বাংলাদেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুদ রয়েছে।
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে এসে রাজধানীর বাজারগুলোতে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, ব্রয়লার মুরগি ও চিনির দাম হঠাৎ বাড়তে শুরু করায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণেই এসব পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
৫ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর দেশের স্বর্ণবাজারে অবশেষে বড় ধরনের স্বস্তির খবর এসেছে। প্রতি ভরি সোনার দামে এক লাফে ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৬ মার্চ ২০২৬ তারিখ থেকে এই নতুন দাম সারাদেশে কার্যকর হয়েছে।
৫ ঘণ্টা আগে

সাকিব: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (৭ মার্চ) কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে উলিপুর পৌরসভাসহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকবেন।
৫ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতিতে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের তেল ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তেলের অপচয় ও অতিরিক্ত মজুত ঠেকাতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে ফিলিং স্টেশনগুলো আর গ্রাহকের চাহিদা অনুযায়ী ইচ্ছামতো তেল বিক্রি করতে পারবে না। প্রতিটি ধরনের যানবাহনের জন্য নির্দিষ্ট দৈনিক সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রশাসন, অর্থনীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman। সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে নেওয়া এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে প্রশাসনিক ব্যয় কমানো, সেবার মান বাড়ানো এবং কৃষি, স্বাস্থ্য ও পরিবহনসহ বিভিন্ন খাতে নতুন গতি সৃষ্টি করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হলে অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ এর ইতিবাচক প্রভাব অনুভব করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশিদের ঘামে অর্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। প্রবাসী শ্রমিকদের এই অবদানের প্রতি সম্মান জানিয়ে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার হালনাগাদ বিনিময় হার জানার আগ্রহ থাকে অনেকেরই। সেই লক্ষ্যেই ৬ মার্চ ২০২৬ তারিখের আন্তর্জাতিক মুদ্রাবাজার অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হলো।
১৫ ঘণ্টা আগে

টানা কয়েক দফা ঊর্ধ্বগতির পর অবশেষে দেশের সোনার বাজারে বড় ধরনের স্বস্তির খবর এসেছে। প্রতি ভরি সোনার দামে এক ধাক্কায় ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। নতুন এই মূল্য তালিকা ৬ মার্চ ২০২৬ থেকে সারাদেশে কার্যকর হয়েছে, যা দীর্ঘদিন ধরে বাড়তে থাকা দামের চাপে থাকা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
১৬ ঘণ্টা আগে