
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। রান হয়েছে ১০৬। এরই মধ্যে ৫ উইকেটে ৪১৩ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছে তাঁরা। এদিকে বাংলাদেশকে রান বন্যায় ডুবিয়ে মধ্যাহ্ন বিরতিতে দঃ আফ্রিকা। বাংলাদেশ উইকেট নিয়েছে ৩টি। দক্ষিণ আফ্রিকা ওভারপ্রতি রান তুলেছে ৩.৬৬ করে। এই সংখ্যাগুলো বিবেচনায় নিলে প্রথম সেশনটা দুই দলেরই। তবে এরসঙ্গে প্রথম দিনে করা দক্ষিণ আফ্রিকার ৩০৭ রান যোগ করলে এখন পর্যন্ত চট্টগ্রাম টেস্টে প্রোটিয়াদেরই এগিয়ে রাখতে হবে।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮১ ওভার। তাতে ২ উইকেটে ৩০৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি পেয়েছেন ডি জর্জি ও স্টাবস। দুজনের ক্যারিয়ারেই প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।
ডি জর্জি–স্টাবসের ২০১ রানের জুটিতেই মূলত বড় সংগ্রহের পথে আছে প্রোটিয়ারা। স্টাবস আউট হলেও ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন ডি জর্জি। বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম।
ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট ফিফটি পেলেন স্টাবস। ফিফটি এসেছে ১০৭ বলে। দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ২০৩। ডি জর্জির সঙ্গে তাঁর জুটি থেকে এসেছে এখন পর্যন্ত ১০৬ রান। আর এ দিকে ব্যাক্তিগত শতক পুরন করলেন টনি ডি জরি। ১৪৯ বলে খেলে ১০০ রান পুরন করেন।
এর আগে আজ ‘ডু অর ডাই’ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্রগ্রাম টেস্ট ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ জবাবে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দঃ আফ্রিকা। একাদশে লিটন দাস খেলবেন না তার জায়গায় খেলবেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাকের আলী অনিকের জায়গায় নেয়া হয়েছে অতিরিক্ত আরও একজন পেস বোলার। নাহিদ রানা খেলবেন একাদশে। বাংলাদেশের জন্য এটি সিরিজে টিকে থাকার বাঁচা-মরার ম্যাচ, মিরপুর টেস্ট হারের পর স্বাগতিকদের কাছে আর জয় ছাড়া বিকল্প কিছু নেই।
সিরিজে টিকে থাকার বাঁচা মরার ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। লিটন কুমার দাস খেলবেন না। কারণ তার অতিরিক্ত জ্বরের কারণে খেলতে পারবেনা। তার পরিবর্তে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। পেস আক্রমণে যুক্ত হয়েছেন নাহিদ রানা, যিনি হাসান মাহমুদের সঙ্গে জুটি গড়বেন। একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক, লিটন দাস এবং নাইম হাসান। তাদের স্থানে একাদশে এসেছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান এবং নাহিদ রানা।
শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ আফ্রিকা দলেও এসেছে পরিবর্তন। তারা একাদশে অন্তর্ভুক্ত করেছে সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসনকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
দঃ আফ্রিকা ১ম ইনিংসঃ ৪১৩/৫ (ওভারঃ ১১০) (মার্করাম ৩৩, টনি ১৭৭, ট্রিসটান ১০৬, ডেভিড ৫৯, রায়ান ১১* কাইল ০, মুলডার ১২*)
বোলারঃ----হাসান মাহমুদ--১৬-৫৪-০, নাহিদ রানা--১৬-৪৭-০, তাইজুল ইসলাম--৪৩-১৫২-৫, মিরাজ--৩১-১৩৪-০, মমিনুল--৪-১৫-০
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিজো রাবাদা।

মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির কারণে প্রভাবিত লড়াইয়ে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
২ দিন আগে

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই বাংলাদেশ দলের জন্য এসেছে আরও বড় প্রাপ্তি র্যাংকিংয়ে একাধিক ক্রিকেটারের উল্লেখযোগ্য উন্নতি। সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার সব বিভাগেই টাইগারদের উত্থান স্পষ্ট হয়ে উঠেছে।
৫ দিন আগে

বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাবের পর থেকে বিনোদন আর উত্তেজনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই ফরম্যাটকে কেন্দ্র করে ২০০৮ সালে ভারতের হাত ধরে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), যা অল্প সময়েই বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হয়। বর্তমানে এই টুর্নামেন্টের ১৯তম আসর মাঠে গড়াচ্ছে, আর তারই প্রেক্ষাপটে উঠে এসেছে এক বিশেষ আলোচনা।
৬ দিন আগে

চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু থেকেই জমে উঠেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং প্রদর্শন করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের একটি শক্ত ভিত গড়ে তোলে। এই সংগ্রহের ফলে স্বাগতিক বাংলাদেশের সামনে দাঁড়ায় ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য, যা টি-টোয়েন্টির মতো দ্রুতগতির ফরম্যাটে তাড়া করা সম্ভব হলেও তা সহজ নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।
২৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার লড়াইয়ে। ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে তোলে নিউজিল্যান্ড। ফলে স্বাগতিক বাংলাদেশের সামনে দাঁড়ায় ১৮৩ রানের বড় লক্ষ্য যা টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়।
২৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল এবং শ্রীলঙ্কা নারী জাতীয় ক্রিকেট দলের মধ্যে সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী Shaheed AHM Kamaruzzaman Stadium-এ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল, যারা সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
২৫ এপ্রিল ২০২৬

দুই মাসের ব্যবধানে দুইটি বড় ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের নতুন আত্মবিশ্বাসের নাম এখন টাইগাররা। প্রথমে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর এবার শক্তিশালী নিউজিল্যান্ডকেও একই ব্যবধানে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।
২৩ এপ্রিল ২০২৬

চলমান ওয়ানডে সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রামে ব্যাটিং বিপর্যয়ের শিকার হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৫ রান। ফলে সিরিজ জিততে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ২৬৬ রানের।
২৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধস সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।
২৩ এপ্রিল ২০২৬