
নিজস্ব প্রতিবেদক: তাসবিহ দিয়ে জিকির করা ইসলামসম্মত কি না—এ নিয়ে অনেক মুসলমানের মনে দ্বিধা রয়েছে। কেউ বলেন, রাসুলুল্লাহ (সা.) তাসবিহ ব্যবহার করতেন না, তাই এটি বিদআত বা ধর্মে নতুন সংযোজন। আবার অনেকে মনে করেন, তাসবিহ তো শুধু গণনার একটি উপায়—মূল বিষয় হলো জিকির করা।
আসলে সত্যিটা কী?
হাদিস অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) নিজ হাতে আঙুল দিয়ে জিকির করতেন। এক হাদিসে তিনি বলেন, “তোমরা তোমাদের ডান হাত দিয়ে জিকির গণনা করো, কারণ এই হাত কিয়ামতের দিন সাক্ষ্য দেবে।” (আবু দাউদ)
এই হাদিস থেকে স্পষ্ট যে, আঙুল দিয়ে জিকির করা সুন্নত এবং সর্বোত্তম পদ্ধতি।
তবে প্রশ্ন হলো, তাসবিহ ব্যবহার কি ইসলামবিরোধী?
ইসলামি শরিয়তের পরিভাষায় ‘বিদআত’ বলা হয় সেই সব কাজকে, যা ধর্মীয় ইবাদতের অংশ হিসেবে নতুনভাবে চালু করা হয় অথচ রাসুল (সা.) ও সাহাবিদের যুগে তা ছিল না। কিন্তু তাসবিহ নিজে কোনো ইবাদত নয়। এটি একটি উপকরণ, যা জিকির গণনা সহজ করে দেয়।
যেমন চশমা কুরআন পড়ার উপকরণ, বিমান হজে যাওয়ার মাধ্যম—এগুলো ইবাদতের মূল অংশ নয়, কিন্তু সহায়ক।
প্রখ্যাত ইসলামি পণ্ডিতদের মধ্যে ইমাম নববী, ইবন তাইমিয়া প্রমুখ বলেছেন—জিকিরের গণনার জন্য পাথর, দানা বা তাসবিহ ব্যবহার করা বৈধ, যদি তা লোক দেখানো বা অহংকারের উদ্দেশ্যে না হয়।
অতএব, তাসবিহ ব্যবহার করাকে বিদআত বলা সঠিক নয়। তবে রাসুল (সা.)-এর সুন্নত অনুসরণে ডান হাতের আঙুল দিয়ে জিকির করাই সবচেয়ে উত্তম ও বরকতময়।
সোহাগ/

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো অনুরোধটি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ আইনি কাঠামোর অধীনে পর্যালোচনা করা হচ্ছে।
২৪ মিনিট আগে

আফগানিস্তানের ভূমিকম্পপ্রবণ অঞ্চল আবারও কেঁপে উঠেছে শক্তিশালী কম্পনে। শনিবার ভোরে ৫.৩ মাত্রার ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকা কেঁপে ওঠে, যার প্রভাব অনুভূত হয় পার্শ্ববর্তী দেশগুলোতেও।
২ ঘণ্টা আগে

দক্ষিণ ইসরায়েলের নেতিভত শহরে এক বিরল ও ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করেই হাজার হাজার মৌমাছির বিশাল ঝাঁক শহরের একটি ব্যস্ত শপিং সেন্টার এলাকা ঘিরে ফেললে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননে আর কোনো বোমা হামলা চালানো হবে না এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
১৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জ্বালানি বাজারে এসেছে বড় পরিবর্তন। ইরান হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
১৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত নতুন করে আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনায় এসেছে। ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে শত্রুতার কাঠামো তৈরি হয়েছিল, তা পরিবর্তনের পথে বলে মনে করা হচ্ছে। আর সেই পরিবর্তনের সম্ভাব্য নতুন সমীকরণে উঠে এসেছে পাকিস্তান ও তুরস্কের নাম।
১৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের শিক্ষক, গবেষক ও একাডেমিক পেশাজীবীদের জন্য দারুণ এক গবেষণা সুযোগ নিয়ে এসেছে ইতালির বিখ্যাত পাভিয়া বিশ্ববিদ্যালয়। “CICOPS স্কলারশিপ ২০২৬” এর আওতায় নির্বাচিত গবেষকেরা আন্তর্জাতিক মানের গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
২০ ঘণ্টা আগে

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ দেওয়া এক পোস্টে তিনি জানান, দুই দেশের নেতারা এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
১ দিন আগে

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান আরও কঠোর হচ্ছে। ইরানমুখী জাহাজগুলোকে সরাসরি পথ পরিবর্তনের নির্দেশ দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার প্রকাশিত এক অডিও বার্তায় ওমান উপসাগরে অবস্থানরত জাহাজগুলোর প্রতি এই সতর্কবার্তা দেওয়া হয়।
১ দিন আগে