
নিজস্ব প্রতিবেদক: তাৎক্ষণিক অস্থিরতায় ছেয়ে থাকা এক অন্ধকার রাত। ফজরের আগেই ঘুম ভেঙে যায় অনেকের। মোবাইল হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ খুলতেই চোখে পড়ে একটি ছোট্ট বার্তা—মাত্র চারটি শব্দ: "No one stay here"। বার্তাটি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সংক্ষিপ্ত বার্তাটি ছিল অনেক গভীর অর্থবহ। এটি ছিল বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য একটি নিঃশব্দ অথচ দৃঢ় সিদ্ধান্ত—দেশ ছেড়ে চলে যাওয়ার চূড়ান্ত নির্দেশনা।
সূত্র জানায়, ৩ আগস্ট বিকেলে শেখ হাসিনা মৌখিকভাবে তার ঘনিষ্ঠ আত্মীয়দের সতর্ক করেছিলেন। বলেছিলেন, সময় ভালো যাচ্ছে না, দেশ ছাড়তে হতে পারে। পরদিন, ৪ আগস্ট ভোরে তিনি নিজেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন সেই বার্তা, যেন কোনো দ্বিধা না থাকে।
এক আত্মীয় জানান, “যদি সেই সময়টা বুঝে দেশ না ছাড়তাম, হয়তো আজ জেলের ঘানি টানতাম।”
প্রাপ্ত তথ্যে জানা গেছে, এই বার্তা কেবল বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দেরই পাঠানো হয়। আওয়ামী লীগের নেতারা বা সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্বদের কাউকে এই নির্দেশনা দেওয়া হয়নি।
কারফিউ চলাকালেই, ৪ আগস্ট একটি প্রভাবশালী পরিবারের সদস্য ও সাবেক এমপি তার পরিবারসহ দেশ ছাড়েন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি শেখ লুৎফুর রহমান পরিবারের ঘনিষ্ঠ একজন সদস্য।
এক এক করে আত্মীয়রা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং প্রতিবেশী ভারতে আশ্রয় নেন। তাদের নিরাপদ প্রস্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে পাড়ি জমান ভারত। পরে শেখ রেহানা চলে যান লন্ডনে, যেখানে তার সন্তানরা আগে থেকেই ছিলেন।
তবে সবাই যে নিরাপদে পাড়ি জমাতে পেরেছেন, তা নয়। শেখ হাসিনার ফুপাতো ভাই, সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ—সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে—গ্রেপ্তার হন অক্টোবরে। ধারণা ছিল, পারিবারিক ঘনিষ্ঠতার কারণে হয়তো তাকে ধরা হবে না। কিন্তু সে অনুমান ভুল প্রমাণিত হয়।
সাবেক সেই এমপি আরও জানান, শেখ হাসিনা ৩ আগস্ট বিকেলেই বুঝে গিয়েছিলেন—সরকার আর বেশিদিন টিকবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। তখনই আত্মীয়দের সতর্ক করে বলেন, “জীবন বাঁচাতে দেশ ছাড়তে হবে।”
এমনকি সেদিন সিঙ্গাপুর থেকে ফিরেই তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানবন্দরে শেখ হাসিনার মুখ থেকে বার্তা পান—দেশ ত্যাগের। নির্দেশ পাওয়ার পরপরই তিনিও সিঙ্গাপুরে ফিরে যান।
সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষমেশ সিদ্ধান্ত নেন—আর কিছু করার নেই, আন্দোলন বা সংকট আর থামানো সম্ভব নয়। তখনই আত্মীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইলে পাঠিয়ে দেন সেই চারটি শক্তিশালী শব্দ—“No one stay here”।
সোহাগ/

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
৫ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬