
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, আগামি নির্বাচনে আ.লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা চুড়ান্ত সিদ্ধান্ত জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ২৯ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা এখন আমার বলার স্টেজ না।" তার বক্তব্য থেকে বোঝা যায়, আওয়ামী লীগ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি এবং পরিস্থিতি ও বিচার প্রক্রিয়ার ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
আসিফ নজরুল অতীতের তিনটি নির্বাচন—২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন—সংক্রান্ত বিতর্কগুলোর প্রসঙ্গও টানেন। তিনি বলেন যে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করে না, সেখানে কোন ধরনের সুষ্ঠ নির্বাচন হতে পারে না। একতরফা নির্বাচন হয়েছে। ২০১৮ সালেও নির্বাচনে অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠে। ২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগ তাদের মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি করে বলে দাবি ওঠে এবং এ নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়। সর্বশেষ নির্বাচনের ছয় মাস পর ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
এছাড়া আসিফ নজরুল আ, লীগের নানাবিধ কর্মকান্ড নিয়ে আলোচনা করেন, আর ভবিষ্যতে তাদের রাজনীতিতে অংশগ্রহন করতে পারবে কিনা সে প্রশ্নে আসিফ নজরুল বলেন, "যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরও ৪০-৫০ হাজার মানুষের অঙ্গহানি ঘটিয়েছে, চোখ কেড়ে নিয়েছে এবং এখনো তারা ওইটার পক্ষে কথা বলে, এখনো তাদের নেত্রী ২৮৭ জনকে দেখে নেবে এমন হুমকি দিচ্ছেন, যিনি গণহত্যা মামলার আসামি—আমার মনে হয় না এই দেশের মানুষ তাদের বিচারের আগে অ্যাকসেপ্ট করবে।" তিনি উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিচার চলছে, এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।
আসিফ নজরুল আরও বলেন, যারা অতীতে গণহত্যা ও সহিংসতার মতো অপরাধ করেছে এবং আজও জনগণের মধ্যে ভীতি সৃষ্টির জন্য হুমকি দিয়ে চলছে, তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অধিকার থাকা উচিত কি না, সে বিষয়টি দেশের মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত।’ তিনি আরও বলেন, "আমাদের এত বড় আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে, সুযোগ পেলে মানুষকে দেখে নেওয়ার, হত্যা করার হুমকি দেয়—তাদের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না সেই প্রশ্ন এ দেশের মানুষের কাছে রেখে গেলাম।"
তিনি আরও জানান, ‘নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি চূড়ান্ত হয়েছে এবং এর বিষয়ে প্রজ্ঞাপন শীঘ্রই জারি হবে। নির্বাচনের আগে আওয়ামী লীগ এবং তাদের মিত্র দলগুলোর রাজনৈতিক অধিকার সীমাবদ্ধ করার বিষয়টি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় মূল্যায়ন করা হবে বলে ধারণা দেন আসিফ নজরুল।’
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে আলোচনা এখন জনগণ ও বিচার প্রক্রিয়ার ওপর নির্ভর করছে বলে আইন উপদেষ্টার মন্তব্যে স্পষ্ট।

দেশের ব্যাংকিং খাতে আলোচনার নতুন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংসদ সদস্যদের ঋণ পরিস্থিতি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সংসদ সদস্য এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ রয়েছে, যার একটি বড় অংশ ইতোমধ্যেই খেলাপিতে পরিণত হয়েছে যা দেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
১৫ ঘণ্টা আগে

বৈদেশিক মুদ্রাবাজারে সামান্য ওঠানামার মধ্যেই নতুন দামে লেনদেন হচ্ছে মালয়েশিয়ান রিংগিত। আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০.৪০ বাংলাদেশি টাকা। যদিও মার্চ মাসের শুরুতে এই দর ছিল প্রায় ৩০.৫৭ টাকা, অর্থাৎ সাম্প্রতিক সময়ে রিংগিতের মান কিছুটা কমেছে।
১৫ ঘণ্টা আগে

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মার্চ মাসের বেতন প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট বেতনের তথ্য আইবাস (iBAS) সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে, যা বেতন প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।
১৮ ঘণ্টা আগে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কোনো চুক্তিতে তাকে কখনও অংশগ্রহণের জন্য ডাকা হয়নি।
১৯ ঘণ্টা আগে

দেশজুড়ে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে, যা আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
২ দিন আগে

শিক্ষা খাতে নতুন পরিকল্পনা ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অনলাইন ক্লাসের সিদ্ধান্ত মূলত দেশের মহানগরী এলাকাগুলোর জন্য প্রযোজ্য—মফস্বল অঞ্চলের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২ দিন আগে

অত্যন্ত সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে সতর্কতা জোরদার করেছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জরুরি টিকাদান কর্মসূচি। সকাল ৯টায় একযোগে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ কার্যক্রম উদ্বোধন করা হবে, যা স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: ভ্রমণে বের হলেই অনেকের এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হতে হয়—বমি ভাব বা মাথা ঘোরা। বিশেষ করে গাড়িতে উল্টো দিকে বসলে এই সমস্যা আরও বেশি দেখা যায়। কেন এমনটা হয়? এর পেছনে রয়েছে আমাদের শরীরের জটিল কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া—ভারসাম্য রক্ষা ব্যবস্থা।
৩ দিন আগে

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর সর্বশেষ তথ্যে জানা গেছে, দেশের অন্তত ২২টি জেলার ওপর দিয়ে বইছে গরমের তীব্র দাপট। চৈত্রের ভ্যাপসা গরমে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ, আর অস্বাভাবিক তাপমাত্রা মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলছে।
৩ দিন আগে