রিপোর্টার

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গান্ধী জয়ন্তীতে দিল্লি ও মুম্বাইয়ে বিক্ষোভের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন ছাত্র, যুব ও নাগরিক সংগঠন এসব কর্মসূচির ডাক দিয়েছে। নির্বাচন কমিশনের কার্যক্রম ও ভোটার তালিকা সংশোধন নিয়ে আয়োজকদের বিভিন্ন অভিযোগ রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দিল্লির নয়াদিল্লি এলাকায় জমায়েত নিয়ন্ত্রণে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে যন্তর মন্তর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেখানে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া জমায়েত, স্লোগান, বক্তৃতা বা বিক্ষোভ হলে ব্যবস্থা নেওয়া হবে।
যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাফ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ব্যারিকেডও বসানো হয়েছে। দিল্লি পুলিশের নিষেধাজ্ঞার কারণে নির্ধারিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে দিল্লিতে ছাত্র ও নাগরিক সংগঠনগুলোর একটি কর্মসূচিও রয়েছে। এসএফআই সভাপতি আদর্শ এম সাজি এবং আইসা নেত্রী নেহা বোরা বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন। আয়োজকেরা নির্বাচন কমিশনের কার্যক্রম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিরাপত্তার কারণে দিল্লি ট্রাফিক পুলিশ কনট প্লেস, প্যাটেল চক, তলস্তয় মার্গ ও সংসদ ভবনসংলগ্ন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সময়ে যন্তর মন্তর ও আশপাশের ১১টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
মুম্বাইয়েও বিক্ষোভের প্রস্তুতি
মুম্বাইয়ের শিবাজি পার্কে শুক্রবার থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘জেল ভরো’ কর্মসূচি শুরু করার কথা রয়েছে। তবে মহারাষ্ট্র পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। পুলিশের যুক্তি, ২০১৩ সালে বোম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শিবাজি পার্কে সাধারণভাবে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, অনুমতি না পেলেও মুম্বাইয়ে তাদের আন্দোলন চলবে। সংগঠনটির ঘোষিত দাবির মধ্যে রয়েছে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের কার্যক্রমে আরও জবাবদিহি ও স্বচ্ছতা।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী ধাপে কলকাতা, বেঙ্গালুরু ও গোয়াসহ আরও কয়েকটি শহরে কর্মসূচি আয়োজন করা হবে। চলতি মাসের শেষ দিকে দিল্লির যন্তর মন্তরেও ফের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটও নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে কর্মসূচি ঘোষণা করেছে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে ৬ অক্টোবর নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে পদযাত্রা এবং ৮ অক্টোবর বিভিন্ন জেলায় পদযাত্রা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভের কর্মসূচি রয়েছে।

সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়াল সমান ৩২ দশমিক ৬০ টাকা।
১৯ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৩ পয়সা।
৩ দিন আগে

সৌদি আরবে থাকা প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হারের তথ্য প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৬৩ পয়সা। আগের দিন ২৭ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৫৩ পয়সা।
৩ দিন আগে

কানাডার টাম্বলার রিজে স্কুলে প্রাণঘাতী হামলার আগে অভিযুক্ত কিশোরী জেসি ভ্যান রুটসেলার ChatGPT ব্যবহার করে অস্ত্র, সহিংসতা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাদার জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে হামলার দিন পর্যন্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি।
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর আন্তর্জাতিক মধ্যম বাজারের হিসাবে ১ সিঙ্গাপুর ডলার প্রায় ৯৬ টাকা ২০ পয়সা থেকে ৯৬ টাকা ৩৩ পয়সা সমান ছিল। বিভিন্ন উৎসে সময়ভেদে রেটে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের জন্য সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বরের হিসাবে সৌদি ১ রিয়ালের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৬৭ পয়সা। আগের দিন ২২ সেপ্টেম্বর এই হার ছিল ৩২ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ৯ পয়সা।
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন অর্থপ্রেরণ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হয়েছে। আজ ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৮ পয়সা। আগের দিন এই হার ছিল ৩০ টাকা ১৪ পয়সা। অর্থাৎ এক রিংগিতে বেড়েছে ৪ পয়সা।
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হারের তালিকা প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে আজকের বাংলাদেশি টাকার মূল্য এখানে তুলে ধরা হয়েছে। তবে মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাংক বা বৈধ অর্থপ্রেরণ সেবার সর্বশেষ হার যাচাই করে নেওয়া জরুরি।
২৪ সেপ্টেম্বর ২০২৬

নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ কীর্তি গড়েছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম। এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়ে দেশকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।
২৩ সেপ্টেম্বর ২০২৬