
নিজস্ব প্রতিবেদক: সাভারের কলমা ইউনিয়নে ঘটেছে এক হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা—যেখানে এক নারীর ভালোবাসা, আত্মত্যাগ ও নিবেদনের প্রতিদান হয়েছে অবহেলা, নির্যাতন আর বিশ্বাসঘাতকতায়।
৩৫ বছর বয়সী উম্মে সাহেদীনা টুনি নিজের জীবন বাজি রেখে স্বামী মোহাম্মদ তারেককে নতুন জীবন দেন—নিজের একটি কিডনি দান করে। কিন্তু সেই জীবনদাতা স্ত্রীকেই আজ তিনি ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, আর বসবাস করছেন অন্য এক নারীর সঙ্গে।
২০০৬ সালে পারিবারিকভাবে টুনি ও তারেকের বিয়ে হয়। পরের বছর জন্ম নেয় তাঁদের একমাত্র পুত্রসন্তান। সুখের সংসারে হঠাৎই নেমে আসে অন্ধকার। ২০০৮ সালে তারেকের দুটি কিডনিই বিকল হয়ে যায়। বাঁচার জন্য প্রয়োজন হয় দ্রুত ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন।
স্বামীর জীবন বাঁচাতে টুনি নিয়ে যান তাকে ভারতে। কয়েক বছর চিকিৎসার পর শেষ পর্যন্ত নিজের একটি কিডনি দিয়ে স্বামীকে ফিরিয়ে আনেন মৃত্যুর মুখ থেকে। শুধু কিডনি নয়, স্বামীর চিকিৎসার পুরো খরচই নিজের কাঁধে তুলে নেন তিনি—বিউটি পার্লার ও বুটিকস ব্যবসা করে মাসে ৪০-৫০ হাজার টাকা আয় করে ব্যয় করতেন চিকিৎসার পেছনে। বিক্রি করে দিয়েছেন সঞ্চয়, গয়না, এমনকি মায়ের পেনশনের টাকা পর্যন্ত।
২০১৯ সালে দিল্লির অ্যাপোলো হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন পান তারেক। আর সেখান থেকেই শুরু হয় তাঁর ভয়াবহ পরিবর্তন। টুনির ভাষ্য অনুযায়ী, অপারেশনের পর থেকেই তারেক হয়ে ওঠেন স্বার্থপর, রূঢ় ও সহিংস। টাকার জন্য চাপ, পরিবারের অপমান, হুমকি ও গালিগালাজ—সব মিলিয়ে সংসার রূপ নেয় এক বিভীষিকায়।
এই সময় তারেক জড়িয়ে পড়েন তাহমিনা নামে এক তালাকপ্রাপ্তা নারীর সঙ্গে। টুনি প্রতিবাদ করলে শুরু হয় শারীরিক নির্যাতন। একপর্যায়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তারেক। বাধ্য হয়ে টুনি আশ্রয় নেন বাবার বাড়িতে।
এ বছরের ফেব্রুয়ারিতে সাভার মডেল থানায় অভিযোগ করেন টুনি। প্রথমে তারেক মুচলেকা দিয়ে ছাড়া পেলেও নির্যাতন থামেনি। ২২ এপ্রিল তিনি আদালতে মামলা দায়ের করেন—নারী নির্যাতন, যৌতুক দাবি ও প্রতারণার মাধ্যমে কিডনি নেওয়ার অভিযোগে।
টুনির মা জানান, মেয়ের ভালোবাসা আর আত্মত্যাগের প্রতিদানে আজ তাদেরকেই অপমানিত হতে হচ্ছে। আর তারেক—যিনি এত কিছু পেয়েছেন—তিনি আজ অন্য নারীর সঙ্গে সংসার করছেন।
টুনির আইনজীবী নেহার ফারুক জানান, এই ঘটনা শুধু নারী নির্যাতন নয়, বরং এটি মানব অঙ্গ প্রতিস্থাপন আইনেরও লঙ্ঘন। প্রতারণা করে স্ত্রীর কিডনি নিয়ে পরে তার ওপরই বর্বরতা চালানো হয়েছে। চার্জশিট পাওয়ার পরই তার জামিন বাতিলের আবেদন করা হবে।
এই ঘটনা কেবল একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং আমাদের সমাজে নৈতিক অবক্ষয়ের জ্বলন্ত উদাহরণ। যে নারী ভালোবাসার নিদর্শন স্বরূপ নিজের শরীরের অঙ্গ স্বামীর জন্য উৎসর্গ করেছেন, আজ তাকেই ঘরছাড়া হতে হয়েছে। এমন অকৃতজ্ঞতা সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
সিদ্দিকা/

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও সময়ের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে থাকায় ৬ সেপ্টেম্বরের পরিবর্তে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি প্রকাশ হতে পারে।
৭ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে

সেপ্টেম্বর থেকে নভেম্বর আগামী তিন মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
৮ ঘণ্টা আগে

জমি কেনা, দান বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পাওয়ার পর শুধু দলিল রেজিস্ট্রি করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সরকারি ভূমি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করাও জরুরি। এ প্রক্রিয়াকেই বলা হয় নামজারি বা মিউটেশন। জমি বিক্রি, দান, হেবা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রেও নামজারি করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
১৯ ঘণ্টা আগে

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন ক্রমেই বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্সের গুরুত্বও দিন দিন বাড়ছে। বিদেশে কর্মরত বাংলাদেশিরা নিয়মিত দেশে অর্থ পাঠানোর পাশাপাশি আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১৯ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর এবার দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। নতুন এই দর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং নির্ধারিত মূল্যেই আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।
১৯ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশের অবস্থা থাকতে পারে পরিবর্তনশীল। কখনো আকাশ আংশিক মেঘলা, আবার কখনো অস্থায়ীভাবে মেঘলা হয়ে যেতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এসব পরিবর্তনের মধ্যেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
১৯ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি দেশটিতে কর্মরত ও নিয়মিত বাংলাদেশে অর্থ পাঠানো ব্যক্তিদের কাছে সিঙ্গাপুর ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার সম্পর্কে আগ্রহ থাকে প্রবাসীদের।
১ দিন আগে

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের বৈদেশিক মুদ্রার বাজারে রিংগিতের বিনিময় হারে কিছুটা পরিবর্তন এসেছে। ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আগের দিনের তুলনায় বেড়েছে। প্রবাসীদের দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হওয়ায় রেমিট্যান্স পাঠানোর আগে দিনের সর্বশেষ বিনিময় হার জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
১ দিন আগে