
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও এবং বিজ্ঞাপন নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক—একজন সাবেক কাবা শরীফের ইমাম এখন নাকি সিনেমার জগতে! তবে আসল সত্য কিছুটা ভিন্ন।
সৌদি আরবের পরিচিত ইসলামিক বক্তা এবং মসজিদের সাবেক ইমাম শায়খ আদিল বিন সেলিম আল কালবানি একবার একটি টেলিভিশন বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। সেই বিজ্ঞাপনে তার উপস্থিতি এবং কিছু ভিডিওতে নাচের দৃশ্য দেখা যাওয়ায় শুরু হয় বিতর্ক এবং বিভ্রান্তি।
অনেকেই সামাজিক মাধ্যমে দাবি করছেন, তিনি কখনো কাবা শরীফের ইমাম ছিলেন, আবার অনেকে বলছেন, তিনি ছিলেন কেবল একজন প্রভাবশালী ইসলামিক স্কলার ও স্থানীয় মসজিদের ইমাম। এই দ্বিধার মধ্যেই ভিডিওর কিছু অংশ ভাইরাল হয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
বিষয়টি ঘিরে একটি বড় প্রশ্ন সামনে এসেছে—ধর্মীয় ব্যক্তিত্বরা কি বিনোদন দুনিয়ায় অংশ নিতে পারেন না? নাকি সমাজের দৃষ্টিভঙ্গিই তাদের এমন সিদ্ধান্তকে ঘিরে হুমকির মুখে ফেলছে?
এ প্রসঙ্গে কেউ কেউ বলছেন, ব্যক্তি হিসেবে শায়খ আদিল তার মত ও পছন্দে স্বাধীন, তবে ধর্মীয় পরিচয়ের কারণে তার কার্যক্রম বেশি নজরে আসছে। অন্যদিকে, অনেকে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে তার বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সব মিলিয়ে, ধর্ম, সংস্কৃতি এবং আধুনিকতার মিশেলে এমন ঘটনাগুলো আমাদের চিন্তা করতে বাধ্য করছে—ব্যক্তিগত পরিচয়, স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধের ভারসাম্য ঠিক কোথায়?
সোহাগ/

ইসলামে প্রতিবেশীর অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমান শুধু নিজের পরিবার বা আত্মীয়স্বজনের প্রতি দায়িত্বশীল থাকলেই যথেষ্ট নয়, প্রতিবেশীর প্রতিও ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, তাঁর খোঁজখবর নেওয়া এবং কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
৫ দিন আগে

রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। তবে রাগের কারণে অনেক সময় মানুষ এমন কথা বলে বা কাজ করে, যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম রাগ নিয়ন্ত্রণ ও সংযমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) রাগ দমন করার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন।
৫ দিন আগে

বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাসের নাম নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। সংসারে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হতে পারে।
৫ দিন আগে

ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে সুন্দর আচরণ, সামাজিক দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। এই শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন।
৬ নভেম্বর ২০২৬

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
১৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় তথাকথিত ভন্ডপীর রহিম বাবার নামে বালিশের তৈরী কবর পূজা এবং ওরসের নাম করে শিরক বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উলামা সমিতি (গউস)।
১০ অক্টোবর ২০২৬

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬