
নিজস্ব প্রতিবেদক: অনুমোদনহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। সম্প্রতি দেশটির পার্লামেন্ট এমন একটি আইন পাস করেছে, যেখানে স্টারলিংকের মতো অনিয়ন্ত্রিত স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে। সরকার একে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ২৩ জুন পার্লামেন্টে আইনটি পাস হয় এবং ২৯ জুন তা সরকারিভাবে প্রকাশ করা হয়।
ইরান সরকারের দাবি, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও বিদেশি গোয়েন্দা তৎপরতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, স্টারলিংক বা এ ধরনের স্যাটেলাইট সেবা ব্যবহার করে ইরানে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সহজেই প্রবেশ করতে পারে এবং দেশের ভেতরের তথ্য পাচার করতে পারে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন যুদ্ধাবস্থায় ইরানে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি নিয়ন্ত্রণ এড়িয়ে এসব ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের সময়েও মানুষ অনলাইনে সক্রিয় থাকতে পারছে, যা সরকারের নজরদারিতে বিঘ্ন সৃষ্টি করছে।
নতুন আইনটির নাম: “গোয়েন্দাগিরি, ইসরায়েল ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে অপরাধের শাস্তি বৃদ্ধি আইন”।
এই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি শত্রু রাষ্ট্রের সঙ্গে তথ্য আদান-প্রদান, গোয়েন্দা বা সামরিক সহযোগিতায় যুক্ত হয়, তাহলে তা “পৃথিবীতে অনাচার ছড়ানো” হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারিত হয়েছে।
তবে আইন কার্যকরের পরও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে ইরানে প্রায় ২০ থেকে ৪০ হাজার স্টারলিংক ডিভাইস সক্রিয় রয়েছে। বেশিরভাগ ডিভাইস কালোবাজারের মাধ্যমে দেশে প্রবেশ করেছে বলে অনুমান করা হচ্ছে।
সিদ্দিকা/

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১ ঘণ্টা আগে

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে শুরু হয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জেতা যেতে পারে বিনা মূল্যে ওমরাহ ভ্রমণের প্যাকেজ। পাশাপাশি রয়েছে পবিত্র জমজমের পানি জেতার সুযোগও।
৪ দিন আগে

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৪ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৪ দিন আগে

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
৫ দিন আগে

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাতাসের গতি বাড়ার এবং রোববার থেকে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
২৯ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
২৬ অক্টোবর ২০২৬