সদ্য সংবাদ
বাড়ি ফিরে মায়ের নিথর মরদেহ দেখল মেয়ে
নিজস্ব প্রতিবেদক: সকালবেলা মায়ের দোয়া নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন মেয়েটি। ভেবেছিলেন পরীক্ষা শেষে বাড়ি ফিরে হয়তো মায়ের মুখে শুনবেন, “ভালো দিয়েছিস?” কিন্তু বাড়ি ফিরে সাথী খাতুন দেখলেন—তার মা আর বাড়িতে নেই। কিছুক্ষণের মধ্যেই জানতে পারলেন ভয়ংকর এক খবর: তার মা মনুজিলা বেগম আর বেঁচে নেই।
বগুড়ার সোনাতলার এইচএসসি পরীক্ষার্থী মোছা. সাথী খাতুন রোববার (২৯ জুন) বয়ড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এমনই মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হন। বাড়ির পাশে রাস্তার ধারে পড়ে থাকা রক্তাক্ত লাশটা তার মায়ের—এই দৃশ্য সহ্য করতে না পেরে সাথী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা জানান, মেয়েকে দোয়া করে বিদায় দিয়ে মা মনুজিলা বেগম নিজেও বেরিয়েছিলেন সোনাতলায় যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির পাশের সোনাতলা-চরপাড়া পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
স্থানীয়রা ধাওয়া করে মোটরসাইকেল চালক আশিকুর রহমান আশিককে (পিতা: বজলুর রশিদ, গ্রাম: সৈয়দপুর, শিবগঞ্জ) আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী জানান, “আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এই দুর্ঘটনা শুধু একটি জীবনই কেড়ে নেয়নি—একটি পরিবারের শান্তি, এক ছাত্রীর পরীক্ষা জীবনের সমস্ত স্বপ্নও মুহূর্তে ছিন্নভিন্ন করে দিয়েছে।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল