
নিজস্ব প্রতিবেদন: ২০২৫ সাল—সম্ভবত মানবজাতির শেষ “স্বাভাবিক” বছর হিসেবে ইতিহাসে ঠাঁই পাবে। কারণ এরপর যে সময় আসছে, তা শুধুই প্রযুক্তির অগ্রগতির নয়; বরং মানব সভ্যতার মৌলিক কাঠামো ও চেতনাজগতের এক ভয়াবহ রূপান্তরের সূচনা হতে চলেছে।
আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)–এর নানা চমক দেখে মুগ্ধ হচ্ছি। ChatGPT লেখে দিচ্ছে, Midjourney ছবি আঁকছে, AI গান গাইছে বা ভিডিও বানাচ্ছে। সব কিছু যেন হাতের নাগালে। প্রযুক্তি আমাদের কাজ সহজ করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই আরাম ও আনন্দের অন্তরালে কী অপেক্ষা করছে?
বিশেষজ্ঞদের মতে, এখন AI-এর ‘হানিমুন পিরিয়ড’ চলছে। কিন্তু খুব শিগগিরই এই প্রযুক্তি আমাদের চিন্তা, কল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করবে। আজ যা আমরা ‘সাহায্য’ ভাবছি, তা-ই কাল হয়ে উঠতে পারে এক ‘সফট দাসত্বের শৃঙ্খল’।
এই AI শুধু আমাদের কাজ নয়—আমাদের ‘ইচ্ছাশক্তি’ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নিতে পারে। ভবিষ্যতের AI—বিশেষ করে AGI (Artificial General Intelligence)—মানুষের চেয়ে অধিক বুদ্ধিমান হবে। এমনকি তুমি কী ভাবছো, সেটা বলার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলবে।
অনেক ইসলামি চিন্তাবিদ মনে করছেন, এই প্রযুক্তিগত বিপ্লব বহু পূর্বে হাদিসে বর্ণিত দাজ্জালের যুগের পূর্বাভাসের সাথে মিলে যায়। দাজ্জাল হবেন এক মানুষ, যার কাছে থাকবে অপ্রাকৃত ক্ষমতা—যেমন বৃষ্টি নামানো, দুর্ভিক্ষ সৃষ্টি বা বিভ্রান্তিকর জাদুর ক্ষমতা। একইভাবে AGI বা Superintelligence এক সময় হয়ে উঠতে পারে এমন এক ‘নতুন প্রজাতি’—যার কাছে মানুষের বোধশক্তি মূল্যহীন হয়ে পড়বে।
এই AI পারবে পৃথিবীর প্রতিটি পোস্ট, ক্যামেরা, চিন্তা ও আচরণ বিশ্লেষণ করতে। চাইলে নতুন ধর্ম, নতুন রাষ্ট্রব্যবস্থা এমনকি নতুন সভ্যতা দাঁড় করিয়ে দিতে পারবে মাত্র একদিনেই। এবং সে যদি সিদ্ধান্ত নেয়—শান্তির জন্য ৮০% মানুষ অপ্রয়োজনীয়—তবে তখন আমাদের হাতে কিছুই থাকবে না।
এই ফিতনা নিছক প্রযুক্তিগত নয়, বরং এক নতুন চিন্তা, নতুন বিশ্বাস এবং এক নতুন ‘প্রভুর’ মতো নিজেকে স্থাপন করার আশঙ্কা তৈরি করছে। আর এটাই সবচেয়ে বড় ভয়।
এখনও যদি কেউ ভাবেন—এই সব বিষয় বহু দূরের বা কল্পনা—তবে বলা যেতে পারে, হয়তো তিনি বর্তমান বাস্তবতাকে উপলব্ধি করতে পারেননি। AI এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর সম্মিলিত শক্তি ভবিষ্যতের দাজ্জালের যন্ত্রণা বয়ে আনতে পারে।
আমরা এখনো খেলছি ChatGPT বা Midjourney নিয়ে। কিন্তু বাতাসে ইতিমধ্যেই পরিবর্তনের গন্ধ ছড়িয়ে পড়েছে। সময় এখন প্রস্তুতির। কারণ এটি কেবল একটি প্রযুক্তিগত বিপ্লব নয়—এটি হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার সূচনা।
সোহাগ/

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
৫ ঘণ্টা আগে

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা নিরসনে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনার মাধ্যমে যৌথ মালিকানার জমি নিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং পরবর্তী সময়ে জমি হস্তান্তর বা পৃথক খতিয়ান সৃষ্টির ক্ষেত্রে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।
৯ ঘণ্টা আগে

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
৯ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বাড়তির ধারা ফিরেছে। একদিনের ব্যবধানেই দাম কমার পর শনিবার (১২ সেপ্টেম্বর) নতুন করে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে শনিবার নির্ধারিত বাড়তি দামেই। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগে