
নিজস্ব প্রতিবেদন: বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পটভূমিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে ইরান-ইসরায়েল উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
যদিও সাময়িক যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তি এসেছে, তবু বিশ্বব্যাপী সাধারণ মানুষের মধ্যে এক অদৃশ্য ভয়ের আবহ তৈরি হয়েছে—যদি সত্যিই বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে কোথায় গেলে নিরাপদ থাকা যাবে?
বিশ্বের বিভিন্ন কৌশলগত বিশ্লেষক ও গবেষণা সংস্থা এমন ১২টি দেশকে সম্ভাব্য নিরাপদ গন্তব্য হিসেবে চিহ্নিত করেছে, যেগুলো ভূগোল, সামরিক নিরপেক্ষতা, জনসংখ্যা ও আন্তর্জাতিক জোটের বাইরে থাকার কারণে তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে।
দুঃখজনকভাবে, বাংলাদেশ এই সম্ভাব্য নিরাপদ দেশের তালিকায় নেই।বিশ্লেষকদের মতে, ভৌগোলিকভাবে ছোট এবং ঘনবসতিপূর্ণ এই দেশটি চারপাশে থাকা পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে অবস্থিত। সরাসরি যুদ্ধ না হলেও, এর প্রভাব—খাদ্য সংকট, শরণার্থী প্রবাহ, বা জলবায়ুজনিত বিপর্যয়—বাংলাদেশকে মারাত্মকভাবে নাড়া দিতে পারে।
বিশ্বযুদ্ধকালীন সম্ভাব্য ১২টি নিরাপদ দেশ
১. অ্যান্টার্কটিকা – বরফে ঘেরা জনশূন্য মহাদেশ; যদিও বসবাসযোগ্য নয়, যুদ্ধের সম্পূর্ণ বাইরে।
২. আইসল্যান্ড – শান্তিপূর্ণ রাষ্ট্র, কোনো সামরিক জোটে নেই; ইউরোপ থেকে দূরে এবং নিরাপদ।
৩. নিউজিল্যান্ড – নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, বিচ্ছিন্ন দ্বীপদেশ; প্রাকৃতিকভাবে সুরক্ষিত।
৪. সুইজারল্যান্ড – ঐতিহাসিকভাবে নিরপেক্ষ, পরমাণু আশ্রয়কেন্দ্র সমৃদ্ধ।
৫. গ্রীনল্যান্ড – বিচ্ছিন্ন অবস্থান, কম জনসংখ্যা ও কৌশলগত গুরুত্বহীনতা এটিকে নিরাপদ করেছে।
৬. ইন্দোনেশিয়া – দ্বীপরাষ্ট্র হওয়ায় যুদ্ধের মূল থাবা এড়াতে পারে; নিরপেক্ষ নীতিতে চলা দেশ।
৭. টুভালু – ক্ষুদ্র দ্বীপদেশ, জনসংখ্যা মাত্র ১১ হাজার; কৌশলগতভাবে অপ্রাসঙ্গিক।
৮. আর্জেন্টিনা – খাদ্যে স্বনির্ভর, প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ, সামরিকভাবে নিরপেক্ষ।
৯. ভুটান – হিমালয়ের কোলে অবস্থিত শান্তিপ্রিয় দেশ; বিশ্ব রাজনীতিতে প্রায় অদৃশ্য।
১০. চিলি – ভৌগোলিক বৈচিত্র্য ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটিকে তুলনামূলকভাবে নিরাপদ রাখে।
১১. ফিজি – প্রশান্ত মহাসাগরের মধ্যে ছোট দ্বীপ, বিশ্ব রাজনীতির বাইরের এক শান্ত স্থান।
১২. দক্ষিণ আফ্রিকা – নিজস্ব সম্পদে সমৃদ্ধ, যুদ্ধ থেকে দূরে থাকার সম্ভাবনা বেশি।
তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও আশঙ্কার পর্যায়ে থাকলেও, বৈশ্বিক উত্তেজনার গতি দেখে সেই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ সময় শুধু নিরাপদ দেশে যাওয়ার পরিকল্পনা নয়, বরং সচেতনতা, প্রস্তুতি এবং শান্তিপূর্ণ কূটনীতির উপর জোর দেওয়াই বুদ্ধিমানের কাজ।
-সোহাগ/

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। সরকার নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বৃদ্ধি সবার জন্য সমান হারে কার্যকর হবে না। যাদের বর্তমান পেনশন তুলনামূলক কম, তাদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি; আর বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
৩ ঘণ্টা আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে পৌঁছেছে। সবকিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরকে বিবেচনা করছে।
৩ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ বিহারের ধর্মীয় ব্যক্তি এবং গির্জার যাজক ও পালকদের জন্য মাসিক সম্মানির হার নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালায় ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের তিনটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৩ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হয়ে দুপুরের আগেই হালকা বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগে

প্রবাসে থাকা বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক প্রয়োজন মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের মধ্যেই আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১৪ ঘণ্টা আগে