
নিজস্ব প্রতিবেদন: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুধু ইরানের রাজনৈতিক অভিভাবক নন, বরং মুসলিম বিশ্বেও তিনি এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার ইসরাইলবিরোধী অবস্থান, মুসলিম ঐক্যের পক্ষে আহ্বান এবং নিজের বংশপরিচয় ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বহু আলোচনা ও বিতর্ক রয়েছে।
আয়াতুল্লাহ খামেনির জন্ম ১৯৩৯ সালের ১৭ জুলাই, ইরানের মাশহাদ শহরে। তার পিতা ছিলেন শিয়া আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি। তাদের পরিবার নিজেদের "হুসাইনী সাইয়্যেদ" পরিচয় দিয়ে থাকে—অর্থাৎ, তাঁরা ইমাম হুসাইন (রা.)-এর বংশধর, যিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতি।
ইরান সরকারের প্রকাশিত জীবনী ও কিছু ঐতিহাসিক সূত্র অনুসারে, খামেনি হচ্ছেন মহানবী (সা.)-এর ৩৮তম প্রজন্মের বংশধর। শিয়া ঐতিহ্যে ‘সাইয়্যেদ’ উপাধিটি এমন বংশগত পরিচয়ের ইঙ্গিত দেয়। তবে এই দাবি এখন পর্যন্ত কোনো আধুনিক বৈজ্ঞানিক বা ডিএনএ যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হয়নি। তবুও মুসলিম সমাজে এটি একটি মর্যাদাপূর্ণ পরিচয় হিসেবে বিবেচিত হয়।
আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৭৯ সালের ইরানি ইসলামী বিপ্লবের সময়। তিনি ছিলেন বিপ্লবের অন্যতম নেতৃত্বদানকারী, এবং বিপ্লব-পরবর্তী সময়ে ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেইনির মৃত্যুর পর তিনি দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হন এবং এখনো সেই পদে আছেন।
শুধু শিয়া নয়, মুসলিম বিশ্বের বৃহত্তর ঐক্যের জন্য বারবার আহ্বান জানিয়ে এসেছেন খামেনি। শিয়া-সুন্নি বিভেদকে তিনি ইসলামবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখেন। ২০১০ সালের একটি ভাষণে তিনি সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন—সব মুসলমানকে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরতে হবে।
তেহরান টাইমস, প্রেস টিভি ও আল-আলমসহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে, খামেনি বারবার সৌদি আরব, মিশর, পাকিস্তানসহ সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশের আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন।
২০১৪ সালে গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নেন এবং ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যদিও অনেক মুসলমান তার এ অবস্থানকে সমর্থন করলেও, সৌদি আরব, বাহরাইনসহ কিছু সুন্নি নেতৃত্বাধীন রাষ্ট্র তার বিরুদ্ধে ‘শিয়া সম্প্রসারণবাদের’ অভিযোগ এনেছে।
এছাড়াও, তার শাসনামলে বিরোধীদলের দমন, মতপ্রকাশের সীমাবদ্ধতা ও ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়েও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।
তবে সব সমালোচনার মধ্যেও আয়াতুল্লাহ খামেনি নিজেকে শুধুমাত্র শিয়া নেতা নয়, বরং পুরো মুসলিম উম্মাহর পক্ষে কথা বলা একজন নেতার ভূমিকায় উপস্থাপন করতে চেয়েছেন। মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠাই এখনো তার বার্তার কেন্দ্রে রয়েছে।
আশা/

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইউএস আর্মিতে যোগ দিতে আগ্রহীদের জন্য বর্তমানে রয়েছে ২০০টিরও বেশি সামরিক চাকরির সুযোগ। হেলথ কেয়ার, তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, প্রশাসন, পরিবহন, এভিয়েশনসহ নানা ক্ষেত্রে কাজের সুযোগ থাকলেও পদভেদে আবেদনকারীর বয়স, যোগ্যতা ও অন্যান্য শর্ত ভিন্ন হতে পারে। ইউএস আর্মির অফিসিয়াল তথ্য অনুযায়ী, সাধারণ এনলিস্টেড পদে আবেদন করতে হলে বয়স ১৭ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
৭ ঘণ্টা আগে

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন ক্রমেই বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্সের গুরুত্বও দিন দিন বাড়ছে। বিদেশে কর্মরত বাংলাদেশিরা নিয়মিত দেশে অর্থ পাঠানোর পাশাপাশি আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১৯ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি দেশটিতে কর্মরত ও নিয়মিত বাংলাদেশে অর্থ পাঠানো ব্যক্তিদের কাছে সিঙ্গাপুর ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার সম্পর্কে আগ্রহ থাকে প্রবাসীদের।
১ দিন আগে

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের বৈদেশিক মুদ্রার বাজারে রিংগিতের বিনিময় হারে কিছুটা পরিবর্তন এসেছে। ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আগের দিনের তুলনায় বেড়েছে। প্রবাসীদের দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হওয়ায় রেমিট্যান্স পাঠানোর আগে দিনের সর্বশেষ বিনিময় হার জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
১ দিন আগে

চিকিৎসা, পর্যটন কিংবা অন্য কোনো প্রয়োজনীয় কাজে ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য আবাসনসংক্রান্ত সতর্কতা জারি করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্তোরাঁয় নিরাপত্তা তৎপরতা জোরদার করায় ভ্রমণকারীদের আগেভাগেই থাকার জায়গা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের শক্তিশালী তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে। সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যাওয়ায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে ধাতুটির দাম ২ শতাংশের বেশি কমেছে।
১ দিন আগে

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জেটিতে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।
১ দিন আগে

ভারতের রেলপথে তীব্র যানজটের কারণে কয়লা পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়েছে। দেশটির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছানোয় উৎপাদন সমন্বয় করতে হচ্ছে। ফলে বাংলাদেশে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
৩ দিন আগে

বীরভূমের রামপুরহাটের কুশুম্বা গ্রামে বাবার বাড়ি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়া না পাওয়ার পর পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তাঁকে উদ্ধার করে।
৪ দিন আগে