সদ্য সংবাদ
দেশের যেসব জেলায় সারাদিন বজ্রসহ ভারী বৃষ্টির আভাস
আজ শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগেই বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টার তাপমাত্রা রেকর্ড অনুযায়ী:
ঢাকা: সর্বোচ্চ ৩১.৫°C, সর্বনিম্ন ২৬.৮°C
রাজশাহী: সর্বোচ্চ ২৬°C, সর্বনিম্ন ২৪.২°C — এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি
রংপুর: সর্বোচ্চ ৩০.৪°C, সর্বনিম্ন ২৫.৮°C — একই রকম বৃষ্টির আভাস
ময়মনসিংহ: সর্বোচ্চ ৩১.২°C, সর্বনিম্ন ২৬.৭°C — মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা
সিলেট: সর্বোচ্চ ৩০.৫°C, সর্বনিম্ন ২৫.২°C — অধিকাংশ এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা
চট্টগ্রাম: সর্বোচ্চ ৩২.৮°C, সর্বনিম্ন ২৬°C — বৃষ্টি হতে পারে বেশিরভাগ জায়গায়
খুলনা: সর্বোচ্চ ৩২°C, সর্বনিম্ন ২৬.৫°C — হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস
বরিশাল: সর্বোচ্চ ২৮°C, সর্বনিম্ন ২৬°C — মেঘলা আকাশ, অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া বিভাগ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)