
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় জীবনে নানা প্রশ্ন ও দ্বিধা মানুষের মাঝে সবসময়ই দেখা যায়। কোরআন ও হাদিসের আলোকে আলেমদের ব্যাখ্যা অনুসারে এমন কিছু সাধারণ প্রশ্নের উত্তর তুলে ধরা হলো, যা মুসলিম সমাজে প্রায়ই আলোচিত হয়।
কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করা কি গুনাহ?
ইসলামি বিধানে সাধারণত দাঁড়িয়ে প্রস্রাব করা নিরুৎসাহিত করা হয়েছে। কারণ এতে প্রস্রাবের ছিটা শরীর বা পোশাকে লাগার আশঙ্কা থাকে, যা পবিত্রতা রক্ষায় বিঘ্ন ঘটাতে পারে। হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, প্রস্রাবের ব্যাপারে অসতর্কতা কবরের আজাবের অন্যতম কারণ। যদিও কিছু নির্দিষ্ট হাদিসে বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রস্রাব করার অনুমতির ইঙ্গিত পাওয়া যায়, তবে স্বাভাবিক অবস্থায় বসে প্রস্রাব করাই সুন্নত ও উত্তম পন্থা। আধুনিক কমোডেও দাঁড়িয়ে প্রস্রাব করাকে ইসলাম সমর্থন করে না।
নামাজে নারীরা চুল খোলা রাখতে পারবেন কি?
নারীদের জন্য নামাজের সময় শরীর ও মাথা ঢেকে রাখা ফরজ। যদি চুল খোলা থাকলেও তা ভালোভাবে আবৃত থাকে এবং নামাজে মনোযোগে বিঘ্ন না ঘটে, তাহলে চুল খোলা রাখার অনুমতি রয়েছে। তবে রুকু বা সেজদায় চুল যদি বিঘ্ন সৃষ্টি করে, তাহলে চুল বাঁধা উত্তম।
ভাইয়ের সামনে পর্দার বিধান কী?
নিজ ভাই মাহরাম হওয়ায় তার সামনে নারী নিজের মুখ, চুল, গলা, হাত ও পায়ের গোড়ালি প্রকাশ করতে পারেন। তবে আধুনিক অশালীন বা টাইট ফিটিং পোশাক পরে ভাইয়ের সামনে আসা ইসলাম সম্মত নয়। ইসলাম সর্বাবস্থায় শালীনতা বজায় রাখাকে গুরুত্ব দেয়।
ছেঁড়া বা পুরনো কোরআন শরীফের সঠিক সম্মান কীভাবে রক্ষা করা যাবে?
ইসলামি নিয়ম অনুযায়ী, পুরনো বা ছেঁড়া কোরআনের কপি পবিত্রতার সাথে মাটিতে এমন স্থানে পুঁতে রাখতে হবে, যেখানে কেউ হাঁটে না। কেউ কেউ হাদিস ও সাহাবিদের যুগের উদাহরণ থেকে প্রমাণ দিয়ে বলছেন, প্রয়োজন হলে তা আগুনে পোড়ানোও বৈধ, তবে যেন অপমান বা প্রতিবাদমূলক উদ্দেশ্যে না হয়।
গোসলের ছিটা লাগলে কাপড় বা শরীর নাপাক হয় কি?
যদি শরীরে দৃশ্যমান কোনো অপবিত্রতা না থাকে, তবে গোসলের ছিটা গায়ে বা কাপড়ে লাগলে তাতে নাপাক হয় না। তবে যদি নাপাক কিছু শরীরে লেগে থাকে এবং সেই স্থান থেকে ছিটা কারও গায়ে লাগে, তাহলে সেই জায়গাটি ধুয়ে ফেলা ফরজ।
দুর্ঘটনায় আহত পশু জবাই করলে খাওয়া যাবে কি?
যদি পশুটি এখনো জীবিত থাকে এবং শরিয়ত মোতাবেক জবাই করা হয়, তাহলে সেই পশু খাওয়া হালাল। তবে যদি প্রাণ যাওয়ার পর জবাই করা হয়, তাহলে তা খাওয়া হারাম।
স্ত্রীর শ্বশুরকে ‘আব্বা’ বলা জায়েজ কি?
শ্বশুর মাহরাম হওয়ায় তার সামনে স্ত্রীর পর্দার বাধ্যবাধকতা নেই এবং তাকে ‘আব্বা’ বলা সম্পূর্ণ বৈধ ও ইসলামসম্মত।
আয়শা/

চলতি বছরটি শেষ হওয়ার আগেই আগামী ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং প্রভাবশালী সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ এবং দুই ঈদের মূল কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
৩০ জুলাই ২০২৬

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬

পিতা-মাতার প্রতি সদাচরণ শুধু জীবদ্দশায় সীমাবদ্ধ নয়, বরং তাদের মৃত্যুর পরও এই দায়িত্ব অব্যাহত রাখার নির্দেশনা এসেছে হাদিসে।
১ জুন ২০২৬

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
২৭ মে ২০২৬

ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর মুসলমানদের মধ্যে কুরবানি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা দেখা যায়। বিশেষ করে যৌথ পরিবারে বসবাসকারীদের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো, পরিবারের একজন সদস্য, বিশেষ করে পরিবারের প্রধান ব্যক্তি কুরবানি দিলেই পুরো পরিবারের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু ইসলামি শরিয়তের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন।
২২ মে ২০২৬

প্রত্যেক প্রাণীকেই একদিন এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে চিরস্থায়ী জীবনের পথে যাত্রা করতে হবে এটাই মানবজীবনের চিরন্তন বাস্তবতা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন: প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করবে, সেই-ই প্রকৃত সফল। আর পার্থিব জীবন শুধুই ছলনার বস্তু।
২ মে ২০২৬

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
২১ এপ্রিল ২০২৬

বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই বিশ্ববাজারে প্রবেশ করে।
১৯ এপ্রিল ২০২৬

মানুষের জীবনে প্রতিদিনের ব্যস্ততা ও দুশ্চিন্তার মাঝেও আত্মিক শান্তির সন্ধান খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের শেখায়, দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা যায়।
১৮ এপ্রিল ২০২৬