সদ্য সংবাদ
আজ বরিশাল-চট্টগ্রামে ভারী বর্ষণের শঙ্কা, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি জানান, আজ সকাল ৯টা থেকে আগামীকাল (শুক্রবার) সকাল ৯টার মধ্যে এ দুই বিভাগে প্রবল বর্ষণ হতে পারে।
বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বরিশালের ভোলা ও পটুয়াখালী এবং চট্টগ্রামের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাগুলোকে।
মোস্তফা কামাল পলাশ আরও জানান, গত তিন দিন ধরে একটি মৌসুমী লঘুচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ওপর অবস্থান করছে। এটি এখন ধীরে ধীরে বাংলাদেশের খুলনা অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয়বাষ্প উঠে চট্টগ্রাম বিভাগ ও ত্রিপুরা অঞ্চলে সঞ্চালিত হচ্ছে। পাহাড়ি ঢাল বেয়ে উঠে এই জলীয়বাষ্প মেঘে রূপ নিচ্ছে এবং বয়ে আনছে ভারী বৃষ্টিপাত।
তিনি বলেন, “মঙ্গলবার ও বুধবার উপকূলীয় এলাকায় যেভাবে বৃষ্টি হয়েছে, আজও একইভাবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থেকেই যাচ্ছে।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য