
নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর পর ভাইবোনের দেখা হবে না—এমন কথার ভিত্তি ইসলামী শরিয়তে নেই। ইসলাম অনুসারে, নেককাররা জান্নাতে একত্র হবে। ভাইবোনও যদি জান্নাতে যায়, তবে সেখানে তাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।
নামাজরত অবস্থায় কোনো নেতিবাচক চিন্তা আসলে নামাজ বাতিল হয় না। তবে ইচ্ছাকৃতভাবে খারাপ চিন্তা করলে গুনাহ হয়। এতে নামাজ নষ্ট না হলেও একাগ্রতা ও খুশু-খুজু নষ্ট হতে পারে।
ওযু অবস্থায় সন্তানকে দুধ খাওয়ালে ওযু ভঙ্গ হয় না। শরিয়তের দৃষ্টিতে দুধ অপবিত্র নয়, তাই এটি ওযুর ওপর কোনো প্রভাব ফেলে না।
ধৈর্য বাড়াতে ধৈর্যশীলদের সংস্পর্শে আসা, সবরের জন্য দোয়া করা এবং নিজেকে প্রশিক্ষিত করা জরুরি। আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন: “রাব্বানা আফরিগ আলাইনা সাবরান”।
যদি কেউ বড় গুনাহ করে এবং বারবার তওবা করে, তবে বুঝতে হবে তার তওবা দুর্বল। প্রতিবার তওবাকে আগের চেয়ে দৃঢ় করতে হবে। আল্লাহ বারবার তওবা কবুল করেন, তবে বান্দার উচিত আন্তরিকতা বাড়ানো।
স্ত্রীকে যদি স্বামী বলেন, ‘তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো’, তাহলে এটি ‘জিহার’ নয়। কারণ এতে স্ত্রীকে সম্পূর্ণভাবে মা বা হারাম ঘোষণা করা হয়নি।
লুডু খেলা হারাম না হলেও তা অপছন্দনীয়। এতে সময়ের অপচয় হয় এবং শরিয়তে অনুমোদিত শারীরিক কসরতের খেলাধুলা নয়।
সন্তান না হলে চিকিৎসা গ্রহণ বা ওষুধ খাওয়ার অনুমতি আছে, যদি এতে কোনো হারাম জিনিস না থাকে এবং পর্দা লঙ্ঘিত না হয়।
দাঁড়ি না রাখা কেউ যদি মুসলিম হয়, তবে তাকেও সালাম দেওয়া যাবে। হাদীসে বলা হয়েছে, “তুমি চেনো বা না চেনো—প্রত্যেককে সালাম দাও।”
মৃত্যুশয্যায় কাউকে তওবা শেখানো বা দোয়া করানো শরিয়তসম্মত। নবী করিম (সা.) নিজেও মৃত্যুশয্যায় ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন। তবে আত্মা গলার কাছে চলে এলে তওবা কবুল হয় না।
জন্মদিনে বিয়ে করা কোনো কুসংস্কার নয়। শরিয়তে নির্দিষ্ট কোনো দিনে বিয়ের বিধিনিষেধ নেই। এ নিয়ে মুরব্বিদের মন্তব্য ভিত্তিহীন।
ডাক্তারের সিরিয়াল পেতে সুপারিশ নেওয়া তখনই বৈধ, যখন তাতে অন্য কারো হক ক্ষুণ্ন না হয়। অন্যকে বাদ দিয়ে সিরিয়ালে এগিয়ে যাওয়া অন্যের অধিকারে হস্তক্ষেপের শামিল।
বাবড়ি চুল রাখা শরিয়তসম্মত। নির্দিষ্ট কোনো বয়সের বাধ্যবাধকতা নেই। তবে অপ্রাপ্তবয়স্ক কারো বাবড়ি চুলে যদি ফিতনার আশঙ্কা থাকে, তবে তা এড়িয়ে চলাই ভালো।
স্বজনদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা ইসলামের নির্দেশ। তবে তাদের সঙ্গে মেলামেশা কষ্টদায়ক হলে সীমিত যোগাযোগ বৈধ। সংসার টিকিয়ে রাখার স্বার্থে সহনশীলতা বজায় রাখা শ্রেয়।
হিংসা থেকে বাঁচতে চাইলে যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা এবং আল্লাহর কাছে অন্তরের রোগ থেকে মুক্তির প্রার্থনা করাই উত্তম।
সিদ্দিকা/

ইসলামে প্রতিবেশীর অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমান শুধু নিজের পরিবার বা আত্মীয়স্বজনের প্রতি দায়িত্বশীল থাকলেই যথেষ্ট নয়, প্রতিবেশীর প্রতিও ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, তাঁর খোঁজখবর নেওয়া এবং কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
৫ দিন আগে

রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। তবে রাগের কারণে অনেক সময় মানুষ এমন কথা বলে বা কাজ করে, যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম রাগ নিয়ন্ত্রণ ও সংযমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) রাগ দমন করার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন।
৫ দিন আগে

বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাসের নাম নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। সংসারে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হতে পারে।
৫ দিন আগে

ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে সুন্দর আচরণ, সামাজিক দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। এই শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন।
৬ নভেম্বর ২০২৬

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
১৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় তথাকথিত ভন্ডপীর রহিম বাবার নামে বালিশের তৈরী কবর পূজা এবং ওরসের নাম করে শিরক বেদআত ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উলামা সমিতি (গউস)।
১০ অক্টোবর ২০২৬

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬