সদ্য সংবাদ
সরকারি কর্মচারীদের বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা
সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম। বুধবার সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এই দাবি তুলে ধরেন।
চলতি বছরের জুলাই মাস থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে। এতে প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন বেতনের ১৫% এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন ২০% মহার্ঘ ভাতা। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
তবে নুরুল ইসলাম দাবি করেন, এই হারে ভাতা পর্যাপ্ত নয়। তার ভাষায়, "আমরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা চাই। আলোচনার নামে সরকার আমাদের আস্থাভঙ্গ করেছে। আমাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।"
তিনি আরও জানান, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল না হলে আগামীকাল (বৃহস্পতিবার) এবং রোববার (২২ জুন) আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর জানিয়েছেন, যতদিন না বিতর্কিত চাকরি অধ্যাদেশ বাতিল হচ্ছে, আন্দোলন চলবে। গত ২৪ মে থেকে শুরু হওয়া এই আন্দোলনের মধ্যেই সরকার ২৫ মে রাতে অধ্যাদেশটি জারি করে। এতে চার ধরনের শৃঙ্খলাভঙ্গের কারণে শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে, যা কর্মচারীরা ‘নিবর্তনমূলক ও কালো আইন’ হিসেবে আখ্যা দিয়েছেন।
এদিকে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। তবে বাজেট বক্তব্যে ‘মহার্ঘ ভাতা’ নিয়ে কোনো সরাসরি মন্তব্য তিনি করেননি।
উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে নতুন কোনো বেতন কাঠামো প্রণয়ন হয়নি। এ প্রেক্ষাপটে চলতি বছরের জানুয়ারি থেকে একটি কমিটি মহার্ঘ ভাতার বিষয়ে কাজ শুরু করলেও সরকারের অবস্থান বারবার পরিবর্তিত হয়েছে। সর্বশেষ প্রস্তাবে প্রথম থেকে নবম গ্রেডে ১০–১৫% এবং দশম থেকে বিংশ গ্রেডে ২০% হারে ভাতা দেওয়ার সুপারিশ করা হয়।
২০২৫–২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বেতন-ভাতা মিলিয়ে মোট ৮৪,৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি বছরের তুলনায় ১,৭০৭ কোটি টাকা বেশি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখুন ফলাফল
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২ গোলে শেষ হল ম্যাচ, দেখুন ফলাফল
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: কোথায়, কখন-সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের ম্যাচ সরাসরি দেখুন (LIVE)
- কাল বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- চলছে ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- লাইভ স্কোর: ৩০ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে, খেলা দেখুন এখানে