
বিকাশ গ্রাহকদের জন্য দারুণ এক খবর এনেছে সিটি ব্যাংক। এখন থেকে বিকাশের মাধ্যমে ডিজিটাল ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। আগে যেখানে এই সীমা ছিল ৩০ হাজার টাকা, এখন গ্রাহকের ক্রেডিট স্কোর বা আর্থিক যোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে — কোনো জামানত ছাড়াই।
বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সুবিধার ফলে আরও বেশি গ্রাহক সহজে ও দ্রুত ঋণ নিতে পারবেন। জরুরি আর্থিক প্রয়োজনে এই ঋণ বিশেষভাবে সহায়ক হবে। গ্রাহকেরা বিকাশ অ্যাপেই ‘লোন’ অপশনে গিয়ে কয়েকটি ধাপেই এই ঋণের আবেদন ও গ্রহণ করতে পারবেন।
প্রধান বৈশিষ্ট্যগুলো:
ঋণের পরিমাণ: ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত
কোনো জামানত প্রয়োজন নেই
পুরো প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে, কাগজপত্র লাগে না
ঋণ পরিশোধের সময়: সর্বোচ্চ ৬ মাস
সুদ কেবল ব্যবহার করা সময় অনুযায়ী
আগাম পরিশোধে কোনো অতিরিক্ত চার্জ নেই
সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ২০২১ সালে এই ডিজিটাল ঋণসেবা চালু হয়। এ পর্যন্ত প্রায় ১০ লাখ গ্রাহক ৫৫ লাখেরও বেশি বার এই ঋণ নিয়েছেন, যার মোট পরিমাণ প্রায় ২৮০০ কোটি টাকা।
কীভাবে ঋণ নেবেন:
বিকাশ অ্যাপে ঢুকে 'Loan' আইকনে ট্যাপ করুন
আপনার যোগ্যতা অনুযায়ী অনুমোদিত ঋণের পরিমাণ লিখুন
শর্তাবলি পড়ে সম্মতি দিন
বিকাশ পিন দিয়ে নিশ্চিত করুন
সঙ্গে সঙ্গেই টাকা চলে আসবে আপনার বিকাশ অ্যাকাউন্টে
ঋণ পরিশোধ: প্রতিমাসে নির্দিষ্ট তারিখে কিস্তি কাটা যাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকেই। চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক বা পুরো ঋণ শোধ করা যাবে।
যাঁরা এখনো এই সুবিধা পাননি, তাঁরা নিয়মিতভাবে বিকাশ ব্যবহার করে যেমন: অ্যাড মানি, বিল পেমেন্ট, সেভিংস ইত্যাদি করলেই ধীরে ধীরে ঋণের যোগ্য হয়ে উঠতে পারবেন।
বিকাশ বলছে, গ্রাহকদের চাহিদা, বিশ্বাস এবং সহজে ঋণ পাওয়ার সুবিধার কথা ভেবেই এই ঋণসীমা বাড়ানো হয়েছে। এটি দেশের ডিজিটাল ফাইন্যান্স সেক্টরের একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

সাকিব: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে এবং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
১ দিন আগে

হাসান: প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত আয়ের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের আপডেটেড মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট নিচে তুলে ধরা হলো।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে থামছেই না দামের ঊর্ধ্বগতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভারত আন্তরিকভাবে কাজ করতে চায়।
১ দিন আগে

সাকিব: জারে আবারও দামের ঝড়। সবথেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছে। স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবী সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (Immigrant Visa) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সিদ্ধান্ত ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
২ দিন আগে

হাসান: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে যখন সরকারি চাকরিজীবীরা নাজেহাল, ঠিক তখনই নতুন করে আশার বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অবশ্যই দেওয়া হবে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা লাখো কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি বড় ধরনের ইতিবাচক সংকেত।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।
২ দিন আগে