
নিজস্ব প্রতিবেদক: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু হাদীসে এমন কিছু মানুষের কথা বলেছেন, যাদের সম্পর্কে তিনি বলেছেন: “লাইসা মিন্না” — অর্থাৎ “সে আমার উম্মত নয়”, “সে আমার কেউ নয়”।
এই বক্তব্য শুনে যেন কেউ ভুল না বোঝেন — এর মানে এই নয় যে তারা ইসলাম থেকে খারিজ, কাফের হয়ে গেছে। বরং হাদীস বিশারদগণ বলেন, এই ধরণের কঠোর উচ্চারণ নবীজী করতেন সতর্ক করার জন্য, যাতে আমরা এসব কাজ থেকে বিরত থাকি।
ঠিক যেমন বাবা-মা কখনো রাগ করে সন্তানকে বলেন, “তুই আমার ছেলে না”, কিন্তু এর মানে সন্তানত্ব খারিজ নয় — বরং অভিমান ও সংশোধনের বার্তা। ঠিক তেমনই রাসূল (সা.) এর এই কথাগুলো ভয়ভীতি ও সংশোধনের আহ্বান।
আসুন, আজ আমরা জেনে নিই এমনই ১৫ শ্রেণির মানুষের কথা, যাদের সম্পর্কে নবীজী (সা.) বলেছেন, “তারা আমার উম্মত নয়”—
১. বিপদে ধৈর্যহীন ব্যক্তি
যারা শোকের সময় চিৎকার করে, জামা ছিঁড়ে, গাল বা বুক চাপড়ায়—তাদের আচরণ ইসলামের বিরুদ্ধ।
২. সংসারবিমুখ সন্ন্যাসী
যারা আল্লাহর ইবাদতে আত্মনিয়োগের অজুহাতে বিয়ে-সংসার ত্যাগ করে, তারা রাসূলের আদর্শের বিরোধিতা করে।
৩. জালিম শাসকের তোষামদকারী
যারা অন্যায়কারী শাসকের প্রশংসা করে এবং তার পক্ষে মিথ্যা প্রচার চালায়।
৪. প্রতারক ব্যবসায়ী
যারা পণ্য বিক্রির সময় ওজনে কম দেয় বা ভেজাল মিশিয়ে প্রতারণা করে।
৫. গণক বা জ্যোতিষে বিশ্বাসী
যারা ভাগ্য গণনা বা রাশিচক্রে বিশ্বাস করে এবং সেসবের ওপর নির্ভর করে।
৬. প্রতিবেশীকে কষ্ট দেওয়া ব্যক্তি
যে নিজের প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে বা তাকে অসুবিধায় ফেলে।
৭. মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রধারী
যে ব্যক্তি মুসলমান ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, সে ইসলামের মৌলিক নীতির বিরুদ্ধে চলে।
৮. স্বামীর অবাধ্য স্ত্রী
যে নারী স্বামীর ন্যায্য নির্দেশ অমান্য করে এবং সংসারে অবাধ্য আচরণ করে।
৯. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী
যারা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক বন্ধ করে দেয় বা সম্পর্ক রক্ষা করে না।
১০. অহংকারী ও দাম্ভিক
যারা কথাবার্তায় গর্ব করে এবং নিজেকে শ্রেষ্ঠ ভাবতে পছন্দ করে।
১১. ছোটদের স্নেহ না করা, বড়দের সম্মান না করা
যে শিশুদের প্রতি স্নেহ দেখায় না এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না, তার চরিত্রে ইসলাম নেই।
১২. সুন্নাহ বিরোধী ব্যক্তি
যারা রাসূলের দেখানো পথ থেকে সরে গিয়ে নিজের মনগড়া পথে চলে।
১৩. ব্যভিচারী
যারা বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।
১৪. সুদ ও হারাম উপার্জনকারী
যারা সুদ, ঘুষ বা অন্য হারাম পন্থায় অর্থ উপার্জন করে।
১৫. সমাজে বিভেদ সৃষ্টি করে
যে ব্যক্তি মুসলিম সমাজে ফেতনা, বিদ্বেষ ও বিভাজন সৃষ্টি করে।
এই তালিকাটি কোনো সাধারণ মানুষের নয়—বরং নবীজির (সা.) সরাসরি ঘোষণা। ইসলামের দৃষ্টিতে এসব গুনাহ এমন ভয়াবহ, যা ব্যক্তিকে রাসূলের (সা.) ভালোবাসা ও সুপারিশ থেকে বঞ্চিত করতে পারে। তাই প্রতিটি সচেতন মুসলমানের উচিত—এই কাজগুলো থেকে দূরে থাকা এবং পরিবার-সমাজকেও সতর্ক করা।
আশা/

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬

পিতা-মাতার প্রতি সদাচরণ শুধু জীবদ্দশায় সীমাবদ্ধ নয়, বরং তাদের মৃত্যুর পরও এই দায়িত্ব অব্যাহত রাখার নির্দেশনা এসেছে হাদিসে।
১ জুন ২০২৬

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
২৭ মে ২০২৬

ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর মুসলমানদের মধ্যে কুরবানি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা দেখা যায়। বিশেষ করে যৌথ পরিবারে বসবাসকারীদের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো, পরিবারের একজন সদস্য, বিশেষ করে পরিবারের প্রধান ব্যক্তি কুরবানি দিলেই পুরো পরিবারের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু ইসলামি শরিয়তের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন।
২২ মে ২০২৬

প্রত্যেক প্রাণীকেই একদিন এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে চিরস্থায়ী জীবনের পথে যাত্রা করতে হবে এটাই মানবজীবনের চিরন্তন বাস্তবতা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন: প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করবে, সেই-ই প্রকৃত সফল। আর পার্থিব জীবন শুধুই ছলনার বস্তু।
২ মে ২০২৬

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
২১ এপ্রিল ২০২৬

বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই বিশ্ববাজারে প্রবেশ করে।
১৯ এপ্রিল ২০২৬

মানুষের জীবনে প্রতিদিনের ব্যস্ততা ও দুশ্চিন্তার মাঝেও আত্মিক শান্তির সন্ধান খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের শেখায়, দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা যায়।
১৮ এপ্রিল ২০২৬

রোগ মানুষের জীবনের এমন এক অধ্যায়, যা কখনোই পুরোপুরি এড়ানো যায় না। শরীর অসুস্থ হলে শুধু দেহ নয়, মনও ভেঙে পড়ে। এই দুর্বল মুহূর্তেই একজন মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে আশ্রয়, সান্ত্বনা এবং আল্লাহর রহমতের।
১৬ এপ্রিল ২০২৬