সদ্য সংবাদ
ড. ইউনূস ও তারেক রহমানের সৌহার্দ্যপূর্ণ বৈঠক
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকটি অনুষ্ঠিত হয় শুক্রবার, ১৩ জুন, লন্ডনের অভিজাত হোটেল ডোরচেস্টারে (বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ৩টা ৩৫ মিনিট পর্যন্ত)। শুরু থেকেই বৈঠকের পরিবেশ ছিল আন্তরিক ও উষ্ণ।
হোটেলের দিকে হাঁটার সময়ই দুই নেতা পরস্পরকে শুভেচ্ছা জানান।ড. ইউনূস বলেন, “খুব ভালো লাগছে।”তারেক রহমান হাসিমুখে জবাব দেন, “আমারও খুব ভালো লাগছে। I feel honoured.”জবাবে ড. ইউনূস বলেন, “আসুন, চলুন বসি।”
বৈঠকের শুরু থেকেই দুই নেতার মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার ছাপ ছিল স্পষ্ট।ড. ইউনূস খোঁজ নেন, “আপনার শরীর কেমন? ভালো আছেন?”জবাবে তারেক রহমান হেসে বলেন, “এই যাচ্ছে... কেটে যাচ্ছে।”
আলোচনার একপর্যায়ে তারেক রহমান জানান, “আম্মা (বেগম খালেদা জিয়া) আপনার জন্য সালাম জানিয়েছেন।”উত্তরে ড. ইউনূস বলেন, “উনি একজন অসাধারণ মানুষ।”
বৈঠকের মাঝে আবহাওয়া ও চারপাশের পরিবেশ নিয়েও তাঁদের মধ্যে সংক্ষিপ্ত কথা হয়।তারেক রহমান বলেন, “আজকের আবহাওয়া বেশ মনোরম।”ড. ইউনূস সম্মতি জানিয়ে বলেন, “দারুণ। হোটেলটাও খুব চমৎকার জায়গায় অবস্থিত।”তিনি আরও বলেন, “ব্রিটেনে হাঁটার দারুণ পরিবেশ আছে। আমি যেখানে থাকি, সেখানে পার্কে নিয়মিত হাঁটতে যাই।”
এক ঘণ্টা ৩৫ মিনিটের এই দীর্ঘ বৈঠকে রাজনৈতিক ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে আলোচনা হয়। দুই নেতার পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আলোচনায় প্রতিফলিত হয়।
বৈঠকের শেষ পর্যায়ে তারেক রহমান ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন। ড. ইউনূস উপহারগুলো আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর তিনি হোটেল ডোরচেস্টার ত্যাগ করেন।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখুন ফলাফল
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২ গোলে শেষ হল ম্যাচ, দেখুন ফলাফল
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: কোথায়, কখন-সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের ম্যাচ সরাসরি দেখুন (LIVE)
- কাল বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- চলছে ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- লাইভ স্কোর: ৩০ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে, খেলা দেখুন এখানে