
সিনিয়র রির্পোটার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আরও ৬৯ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়। তালিকায় সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের নাম রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভাগভিত্তিক বহিষ্কৃত নেতাদের তালিকা
রংপুর বিভাগদিনাজপুর-২: আ ন ম বজলুর রশিদ (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি; উপদেষ্টা, বিরল উপজেলা বিএনপি)দিনাজপুর-৫: এ জেড এম রেজয়ানুল হক (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)নীলফামারী-৪: রিয়াদ আরাফান সরকার রানা (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি)
রাজশাহী বিভাগনওগাঁ-৩: পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি)নাটোর-১: তাইফুল ইসলাম টিপু (সহ-দপ্তর সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)নাটোর-১: ডা. ইয়াসির আরশাদ রাজন (সদস্য, নাটোর জেলা বিএনপি)নাটোর-৩: দাউদার মাহমুদ (যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি)রাজশাহী-৫: ইসফা খাইরুল হক শিমুল (সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি)রাজশাহী-৫: ব্যারিস্টার রেজাউল করিম (সহ-সভাপতি, লন্ডন জিয়া পরিষদ)পাবনা-৩: কেএম আনোয়ারুল ইসলাম (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)পাবনা-৪: জাকারিয়া পিন্টু (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি; সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি)
খুলনা বিভাগকুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা (সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি)নড়াইল-২: মনিরুল ইসলাম (সাধারণ সম্পাদক, নড়াইল জেলা বিএনপি)যশোর-৫: অ্যাডভোকেট শহিদ ইকবাল (সভাপতি, মনিরামপুর থানা বিএনপি)সাতক্ষীরা-৩: ডা. শহীদুল আলম (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)বাগেরহাট-১: ইঞ্জিনিয়ার মাসুদ (সদস্য, বাগেরহাট জেলা বিএনপি)বাগেরহাট-৪: খায়রুজ্জামান শিপন (সদস্য, বাগেরহাট জেলা বিএনপি)
বরিশাল বিভাগবরিশাল-১: আব্দুস সোবহান (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)পিরোজপুর-২: মোহাম্মদ মাহমুদ হোসেন
ঢাকা বিভাগনারায়ণগঞ্জ-১: মোহাম্মাদ দুলাল হোসেন (সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি)নারায়ণগঞ্জ-২: মো. আতাউর রহমান খান আঙ্গুর (সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি)নারায়ণগঞ্জ-৩: অধ্যাপক মো. রেজাউল করিম (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)টাঙ্গাইল-১: অ্যাডভোকেট মোহাম্মাদ আলী (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ (উপদেষ্টা, চেয়ারপারসন)টাঙ্গাইল-৫: অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি)নরসিংদী-৫: মো. জামাল আহমেদ চৌধুরী (সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি)মুন্সিগঞ্জ-১: মো. মুমিন আলী (সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপি)মুন্সিগঞ্জ-৩: মো. মহিউদ্দিন (সদস্য সচিব, মুন্সিগঞ্জ জেলা বিএনপি)কিশোরগঞ্জ-১: রেজাউল করিম চুন্নু (সদস্য, কিশোরগঞ্জ সদর থানা বিএনপি)কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি; সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপি)
ময়মনসিংহ বিভাগময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল (যুগ্ম আহ্বায়ক, হালুয়াঘাট উপজেলা বিএনপি)ময়মনসিংহ-১০: এবি সিদ্দিকুর রহমান (যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি)ময়মনসিংহ-১১: মো. মোর্শেদ আলম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি)নেত্রকোনা-৩: মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া (সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি)শেরপুর-৩: মো. আমিনুল ইসলাম বাদশাহ (সাবেক সদস্য, শেরপুর জেলা বিএনপি)
ফরিদপুর বিভাগমাদারীপুর-১: লাভলু সিদ্দিকী (যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি)মাদারীপুর-১: কামাল জামাল নুরউদ্দিন মোল্লা (সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি)মাদারীপুর-২: মিল্টন বৈদ্য (সদস্য, মাদারীপুর জেলা বিএনপি)রাজবাড়ী-২: নাসিরুল হক সাবু (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)গোপালগঞ্জ-২: এম এস খান মঞ্জু (সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপি)গোপালগঞ্জ-২: সিরাজুল ইসলাম সিরাজ (সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপি)গোপালগঞ্জ-৩: অ্যাডভোকেট বিবুর রহমান হাবিব (সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপি)
সিলেট বিভাগসুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন (সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি; সদস্য, আহ্বায়ক কমিটি)সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন (সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি; সদস্য, আহ্বায়ক কমিটি)সিলেট-৫: মামুনুর রশীদ (চাকসু) (উপদেষ্টা—বহিষ্কৃত, সিলেট জেলা বিএনপি)মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু (সদস্য, আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি)হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)
কুমিল্লা বিভাগব্রাহ্মণবাড়িয়া-১: অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন (সহ-সভাপতি, জেলা বিএনপি)ব্রাহ্মণবাড়িয়া-৫: কাজী নাজমুল হোসেন তাপস (অর্থবিষয়ক সম্পাদক, জেলা বিএনপি)ব্রাহ্মণবাড়িয়া-৬: কৃষিবিদ সাইদুজ্জামান কামাল (সাধারণ সদস্য)কুমিল্লা-২: ইঞ্জিনিয়ার আব্দুল মতিন (সাধারণ সদস্য; উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)কুমিল্লা-৭: আতিকুল আলম শাওন (সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি)চাঁদপুর-৪: এম এ হান্নান (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)
চট্টগ্রাম বিভাগচট্টগ্রাম-১৪: অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী (সাবেক সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি)চট্টগ্রাম-১৪: শফিকুল ইসলাম রাহী (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল)চট্টগ্রাম-১৬: লিয়াকত আলী চেয়ারম্যান (সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি)নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান (সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি)নোয়াখালী-৬: প্রকৌশলী ফজলুল আজীম (সাবেক সংসদ সদস্য)নোয়াখালী-৬: ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব (সদস্য, নোয়াখালী জেলা বিএনপি)

৪ ঘণ্টা আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
১৫ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
১৫ ঘণ্টা আগে

সাকিব: দেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য চালু করা নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৬ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। চারদিকে উৎসবের আমেজ তৈরি হলেও দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এখনো উৎসব ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। ঈদের আর মাত্র ১১–১২ দিন বাকি থাকলেও বোনাস কবে নাগাদ তাদের অ্যাকাউন্টে জমা হবে—এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
১৬ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার সর্বশেষ বিনিময় হার প্রতিদিন জানানো হয়ে থাকে।
১৬ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে দামের ওঠানামা যেন থামছেই না। মাত্র একদিন আগে দাম কমানোর পর আবারও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে এই মূল্যবান ধাতুর দামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১৭ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলেও কিছু গুরুত্বপূর্ণ সেবাখাতের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। রবিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জরুরি সেবা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।
১৭ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক : স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা জোরদার করতে নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।
১৮ ঘণ্টা আগে