বিএনপি সংবাদ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

সংরক্ষিত নারী আসন-মনোনয়ন নিয়ে যাদের দিকে ইঙ্গিত বিএনপির
নিজস্ব প্রতিবেদক: সাকিব: সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। সাধারণ আসনে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। এখন সামনে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন—যা ঘিরে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা তুঙ্গে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: এক আসন ছেড়ে দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন বাংলাদেশ-এর (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি জানান, বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে প্রেরিত চিঠি কমিশন পেয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে। ইসি সূত্রে জানা গেছে, আসন ছাড়ার বিষয়ে চিঠি এলেও এখনো আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হয়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আসনটি শূন্য ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৮ | বিস্তারিত

শেখ হাসিনাকে যে বার্তা দিলেন সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, প্রয়োজনে ইন্টারপোল কিংবা দ্বিপাক্ষিক আইনি চুক্তির আওতায় তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচার নিশ্চিত ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:২৫ | বিস্তারিত

ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে জানালেন বিএনপি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের পররাষ্ট্রনীতি—বিশেষ করে ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক—নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দ্দিন আহমদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর ভাষায়, জনগণের রায়ে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক: বন্ধুত্ব, ন্যায্যতা ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৫ | বিস্তারিত

নির্বাচনের ঠিক আগে ৫০০ নেতাকর্মীর নতুন দলে যোগ, পাল্টে যাচ্ছে ভোটের চিত্র
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে গাইবান্ধার সাঘাটা উপজেলা রাজনীতিতে ঘটেছে উল্লেখযোগ্য দলবদল। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সদস্যসচিব মমিতুল হক নয়নের নেতৃত্বে প্রায় ৫০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। নির্বাচনকে ঘিরে এই যোগদান স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনা সৃষ্টি করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নেতারা তাদের ফুল দিয়ে বরণ করেন। ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৫৬ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: বিএনপির আরও ৪৪ নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের মোট ৪৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শৃঙ্খলা রক্ষায় নেওয়া এই সিদ্ধান্তকে দলের পক্ষ থেকে ‘কঠোর বার্তা’ হিসেবে দেখা হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ ...
৩১ জানুয়ারি ২০২৬, ১৬:২১ | বিস্তারিত

আপডেট খবর: বিএনপি থেকে বহিষ্কার আরও ৫ নেতা
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। শৃঙ্খলা রক্ষায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের নেওয়া এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কারের ঘোষণা বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ ...
২৮ জানুয়ারি ২০২৬, ২০:২২ | বিস্তারিত

বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন ৬৯ জন হেভিওয়েট নেতা-দেখুন তালিকা
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আরও ৬৯ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়। তালিকায় সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের নাম রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ...
২২ জানুয়ারি ২০২৬, ১৯:০৯ | বিস্তারিত

জানা গেল জাইমা রহমানের ভেরিফাইড ফেসবুক-ইনস্টাগ্রাম আইডি, লিংকসহ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা অসংখ্য ভুয়া আইডি ও পেজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দলটি। বিএনপি জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে জাইমা রহমানের মাত্র দুটি ভেরিফায়েড (ব্লু টিক) অ্যাকাউন্ট রয়েছে এবং এর বাইরে থাকা ৫০টিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। দলটির দাবি, এসব ভুয়া আইডি থেকে এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ও কনটেন্ট ছড়ানো হচ্ছিল, যা রাজনৈতিকভাবে চরিত্রহননের ...
১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ | বিস্তারিত

তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর-দেখুন গন্তব্য যেখানে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের পর এবার ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। এই সফরের শুরুতেই তিনি টাঙ্গাইলে গিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দলীয় সূত্রে ...
৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৭ | বিস্তারিত

খালেদা জিয়ার জানাজায় উত্তাল জনসমাগম-দেখুন সরাসরি (LIVE)
নিজস্ব প্রতিবেদক: হাসান: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় লাখো মানুষ জড়ো হয়েছেন। দেশনেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ ঢাকায় ছুটে এসেছেন কেউ বাস ও মাইক্রোবাসে, কেউ মোটরসাইকেলে, আবার অনেকে দীর্ঘ পথ পায়ে হেঁটেই জানাজাস্থলের দিকে রওনা হয়েছেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে মানুষের ঢল নামতে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউতে। বিপুল সংখ্যক মানুষের ...
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯ | বিস্তারিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৯ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে শৃঙ্খলা রক্ষার সংকল্প দেখিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দলের অবস্থানের বিপরীতে পদক্ষেপ নেওয়ার দায়ে ৯ জন নেতাকে বহিষ্কার করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮ | বিস্তারিত

বাংলাদেশ সীমানায় তারেক রহমানকে বহনকারী বিমান: দেখুন (LIVE)
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় দশকের প্রবাসজীবন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিশেষ বিমানটি ইতোমধ্যেই বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রতীক্ষায় সারাদেশে ছড়িয়ে পড়েছে তীব্র আগ্রহ ও উত্তেজনা। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এই মুহূর্তটি ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। সরাসরি সম্প্রচার: চোখ রাখছে পুরো দেশ তারেক রহমানকে বহনকারী বিমানের অবস্থান ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ | বিস্তারিত

দেশে পৌঁছেছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা করে তিনি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেটে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ | বিস্তারিত

যে কারণে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের জন্য ২৫ ডিসেম্বর-৩০০ ফিট বেছে নিলেন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল, আবেগ ও রাজনৈতিক আগ্রহ। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে নজিরবিহীন উদ্দীপনা। বুধবার (২৪ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন তার দেশে ফেরা, কর্মসূচির ধরন, নিরাপত্তা ব্যবস্থা এবং ২৫ ডিসেম্বর তারিখ বেছে নেওয়ার পেছনের যুক্তি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ...
২৫ ডিসেম্বর ২০২৫, ২৪:১০ | বিস্তারিত

বেগম জিয়াকে নিয়ে ধোঁয়াশা: সর্বশেষ হাসপাতাল থেকে নতুন যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাঁর বিদেশ যাত্রা নিয়ে এভারকেয়ার হাসপাতাল ঘিরে জল্পনা-কল্পনা আরও বেড়েছে। শনিবারের পর চিকিৎসকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং না দিলেও হাসপাতালের বিভিন্ন সূত্র বলছে এয়ার অ্যাম্বুলেন্স বিলম্ব আর স্থিতিশীল চিকিৎসা অবস্থার কারণে তাঁকে দেশেই রেখে চিকিৎসা দেওয়ার সম্ভাবনা এখন অনেকটাই জোরালো। স্থিতিশীল শারীরিক অবস্থা, মেডিকেল টিমের ভার্চুয়াল বৈঠক হাসপাতাল–সংশ্লিষ্ট সূত্র জানায় • শারীরিক অবস্থা স্থিতিশীল: বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল ...
১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ | বিস্তারিত

বেগম জিয়ার সিটিস্ক্যানসহ কয়েকটি টেস্টের রিপোর্ট প্রকাশ-জানুন সর্বশেষ তথ্য
নিজস্ব প্রতিবেদক: হাসান: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন তথ্য দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাদের সর্বশেষ মূল্যায়নে জানা গেছে, সম্প্রতি করা সিটিস্ক্যান পরীক্ষার রিপোর্ট একেবারে স্বাভাবিক এসেছে। স্বাস্থ্যের অগ্রগতি বোর্ডের সদস্যদের মতে, সাবেক প্রধানমন্ত্রী আগের তুলনায় এখন কিছুটা সুস্থতার দিকে এগোচ্ছেন। তার বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক সূচকও (প্যারামিটার) উন্নতির ইঙ্গিত দিচ্ছে। রবিবার ইসিজি, সিটিস্ক্যানসহ বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়, যার প্রতিটি ফল চিকিৎসকদের কাছে আশাব্যঞ্জক বলে ...
৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ | বিস্তারিত
