
রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা অসংখ্য ভুয়া আইডি ও পেজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দলটি। বিএনপি জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে জাইমা রহমানের মাত্র দুটি ভেরিফায়েড (ব্লু টিক) অ্যাকাউন্ট রয়েছে এবং এর বাইরে থাকা ৫০টিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট ইতোমধ্যে অপসারণ করা হয়েছে।
দলটির দাবি, এসব ভুয়া আইডি থেকে এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ও কনটেন্ট ছড়ানো হচ্ছিল, যা রাজনৈতিকভাবে চরিত্রহননের উদ্দেশ্যে পরিচালিত।
গুলশানের সংবাদ সম্মেলনে যা জানাল বিএনপি
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন।
তিনি বলেন, “মেটা কর্তৃপক্ষ সম্প্রতি জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। ব্লু টিকযুক্ত এই দুটি অ্যাকাউন্ট ছাড়া তার আর কোনো অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম নেই।”
বিএনপির আইসিটি দপ্তরের উদ্যোগে ভুয়া আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখনো কিছু নকল অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে এবং সেগুলো বন্ধে মেটার সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।
জাইমা রহমানের অফিসিয়াল অ্যাকাউন্ট
বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা ভেরিফায়েড লিংক দুটি হলো—
ফেসবুক: https://www.facebook.com/zzrahman25
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/zzrahman25/
ডা. জুবাইদা রহমানের নামেও ভুয়া পেজ
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও জানান, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের নামেও একাধিক ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে। এসব পেজ থেকে এআই দিয়ে তৈরি মিথ্যা ভিডিও প্রচার করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “ডা. জুবাইদা রহমানের কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বা পেজ নেই।”
ফ্যাক্ট চেকিং সেল চালুর দাবি
নির্বাচন ঘিরে অনলাইনে অপপ্রচার আশঙ্কাজনক হারে বেড়েছে উল্লেখ করে বিএনপি বলছে, পরিকল্পিতভাবে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের অধীনে দ্রুত একটি ফ্যাক্ট চেকিং সেল কার্যকর করার দাবি জানিয়েছে দলটি।

নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা অঙ্গনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। একসঙ্গে আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন, যিনি বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
১৭ ঘণ্টা আগে

রাকিব: সারা দেশে কয়েকদিনের জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, সোমবার (১৫ মার্চ) বিকেলের মধ্যেই দেশের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছাতে শুরু করেছে এবং সন্ধ্যার মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না বলে আশা করা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে

রাকিব: রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলের ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে টানা ছুটি থাকলেও ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ছুটির সময়েও দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউসগুলোর কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে

হাসান: চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই অনুদানের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ মার্চ থেকে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে

হাসান: বিদেশ ভ্রমণের স্বপ্ন অনেকেরই থাকে। নতুন দেশ, ভিন্ন সংস্কৃতি আর অজানা পরিবেশ ঘুরে দেখার আকর্ষণ মানুষকে সবসময় টানে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ ভ্রমণের বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা পাওয়ার জটিলতা ও খরচ। সুখবর হলো—বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের বেশ কিছু দেশে ভিসা ছাড়াই বা সহজ ব্যবস্থায় ভ্রমণের সুযোগ পান।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। তিনি বলেন, সাংবিধানিকভাবে এখন কেবল জাতীয় সংসদ-এর অধিবেশনই চলছে, অন্য কোনো পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি।
১ দিন আগে

হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাজেটে সংরক্ষিত বিপুল অর্থের বড় অংশ ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে যাওয়ায় আপাতত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।
১ দিন আগে