
এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হার যেন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মন ভেঙে দিল। ঘরের মাঠে জয় প্রত্যাশিত ছিল, অথচ ১-২ গোলে হার মানতে হয়েছে। এই হারের দায় স্পষ্টভাবে বর্তেছে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কাঁধে। সাবেক তারকা ফুটবলার ও দেশের শীর্ষ কোচরা প্রশ্ন তুলেছেন কোচের কৌশল, খেলোয়াড় নির্বাচন এবং পরিচালনা পদ্ধতি নিয়ে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও স্পষ্টভাষী জাহিদ হাসান এমিলি বলেন,
“সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের সামর্থ্য আমাদের ছিল। কিন্তু কোচের ভুল কৌশল ও দৃষ্টিভঙ্গির কারণে হারতে হয়েছে। রাকিব যিনি গোল করেছেন, তাকেই রাইটব্যাকে খেলানো হয়েছে—এটা রীতিমতো অবিশ্বাস্য।"
তাঁর মতে, কোচ শুরু থেকেই জয়ের মনোভাব দেখাতে পারেননি। গোল হজমের পর রক্ষণভাগ এলোমেলো হয়ে পড়ে, আর ফরোয়ার্ডদের ভুল পজিশনে খেলানোর সিদ্ধান্ত পুরো পরিকল্পনার অভাব দেখায়।
দেশের অন্যতম শ্রেষ্ঠ কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও বিস্মিত এই অদ্ভুত কৌশলে,
“একজন ফরোয়ার্ডকে রাইটব্যাকে খেলানো কোন যুক্তিতে সম্ভব? শুরু থেকে দলের মধ্যে কোনো কৌশলগত ছাপ ছিল না। এটা ছিল দৃষ্টিকটূ।"
কানাডা জাতীয় দলের হয়ে খেলা সামিত সোমের অভিষেক হলেও, তাঁর দারুণ পাসগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কারণ? প্রকৃত স্ট্রাইকার না থাকা। এমিলি বললেন,
“সুমন রেজা ও আল আমিনের মতো অভিজ্ঞ স্ট্রাইকার থাকা সত্ত্বেও কোচ তাঁদের শুরু থেকে ব্যবহার করেননি। গোলের ১০ মিনিট পর আল আমিনকে নামিয়ে আবার রাকিবকে রাইটব্যাকে খেলানো হয়। সব কিছুই এলোমেলো।”
মিন্টুও এতে একমত হয়ে বলেন,
“সামিত কার্যকর খেলোয়াড়, কিন্তু তাঁর বল পৌঁছানো নিয়ে কোনও পরিকল্পনাই ছিল না।”
আরেক কিংবদন্তি ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির খেলা দেখেছেন স্টেডিয়ামে। তাঁর পর্যবেক্ষণ,
“সিঙ্গাপুর বড় দল নয়। আমাদের মধ্যে স্পষ্ট সমন্বয়হীনতা ছিল। এটা কোচের দায়।”
দলে নন-প্লেয়িং ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও, কোচ তাঁকে মাঠে নামাননি। এমিলি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“দ্বিতীয়ার্ধে ১০টি কর্নার পেয়েছি। জামাল স্পট কিকে সবচেয়ে ভালো। তবু তাঁকে নামানো হয়নি, যা একেবারেই অযৌক্তিক।”
মোহামেডানের বর্তমান কোচ ও সাবেক তারকা আলফাজ আহমেদ আরও বলেন,
“ভুটানের বিপক্ষে ভালো খেলা তাজউদ্দিনকেও নামানো হয়নি। অথচ তাঁকে রাইটব্যাকে খেলালে রক্ষণভাগে ভারসাম্য থাকত।"
এমিলিও বলেন,
“সেন্ট্রাল ডিফেন্ডার শাকিল তপুকে রাইটব্যাকে খেলানো হয়েছে, মিডফিল্ডার কাজেমকে খেলানো হয়েছে রাইট উইংয়ে—ফলে প্রত্যেকেই নিজ নিজ পজিশনে অনভ্যস্ত থেকে খারাপ খেলেছে।”
বাংলাদেশ দুইটি গোল হজম করেছে, এবং দুটিতেই গোলরক্ষক মিতুল ও রক্ষণভাগের ভুল ছিল স্পষ্ট।
“দুই গোলেই মিতুল সঠিকভাবে বল ধরতে পারেননি। এরপরও রক্ষণের হাতে সময় ছিল, কিন্তু কাভার করতে পারেনি। দ্বিতীয় গোলের সময় সাদ উদ্দিন প্রায় দর্শকের ভূমিকায় ছিলেন,”— বলেন এমিলি।
এই সাদ উদ্দিনই সম্প্রতি ঘরোয়া লিগে শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই শাস্তি কমিয়ে জাতীয় দলে ডাকা হয়—যা নিয়েও বিতর্ক উঠেছে।
এই ম্যাচের পর ফুটবল মহলে প্রশ্ন উঠেছে—আসন্ন অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে রেখে দল কী আদৌ ভালো কিছু করতে পারবে? বহুদিন ধরেই তাঁর কৌশল, দল নির্বাচন নিয়ে সমালোচনা চলছে। এখন সময় এসেছে ফেডারেশনের নতুন করে ভাবনার।

সাকিব: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে এবং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
১ দিন আগে

হাসান: প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত আয়ের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের আপডেটেড মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট নিচে তুলে ধরা হলো।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে থামছেই না দামের ঊর্ধ্বগতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভারত আন্তরিকভাবে কাজ করতে চায়।
১ দিন আগে

সাকিব: জারে আবারও দামের ঝড়। সবথেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছে। স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবী সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (Immigrant Visa) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সিদ্ধান্ত ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
২ দিন আগে

হাসান: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে যখন সরকারি চাকরিজীবীরা নাজেহাল, ঠিক তখনই নতুন করে আশার বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অবশ্যই দেওয়া হবে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা লাখো কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি বড় ধরনের ইতিবাচক সংকেত।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।
২ দিন আগে