
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি দেশের ৫৪তম বাজেট এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। বাজেট বক্তৃতায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গৃহস্থালী ব্যবহৃত সামগ্রীর ওপর কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে সাধারণ মানুষের ব্যয় বাড়তে পারে।
মূল্যবৃদ্ধির তালিকায় যেসব পণ্য রয়েছে:
এলপিজি সিলিন্ডার: ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১০% প্রস্তাব; গৃহস্থালী ব্যয় বাড়বে।
সার্জিক্যাল সরঞ্জাম: স্টেরাইল ক্যাটগাট ও স্যাটারের ওপর শুল্ক বাড়বে; চিকিৎসা খরচ বাড়তে পারে।
ইলেকট্রনিকস: রেফ্রিজারেটর, ফ্রিজার, এসি, ও টিভির সেট-টপ বক্সের দাম বাড়বে ভ্যাট ও শুল্ক ছাড় প্রত্যাহার করায়।
হাইব্রিড গাড়ির ব্যাটারি: আমদানির সময় ভ্যাট ছাড় বাতিলের প্রস্তাব; ফলে ব্যাটারির দাম বাড়বে।
নির্মাণ সামগ্রী:
মার্বেল-গ্রানাইট পাথরে শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৪৫%
সিমেন্ট শিটে ১০% ভ্যাট প্রস্তাব
স্ক্রু, নাট-বল্টু, তার কাটা ও ইলেকট্রিক লাইনে ভ্যাট ৭.৫%
নির্মাণ সেবার ওপর ভ্যাট দ্বিগুণ
প্লাস্টিক পণ্য: হোম ও কিচেন ওয়্যারে ভ্যাট ১৫% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব; দাম বাড়বে।
হেলিকপ্টার: আমদানির শুল্ক ১০% থেকে ৩৭%; চার্টার ভাড়া বাড়বে।
অনলাইন শপিং: পণ্য বিক্রয় কমিশনের ওপর ১০% ভ্যাট; খরচ বাড়বে।
কাগজজাত পণ্য: সেল্ফ কপি পেপার ও ডুপ্লেক্স বোর্ডে দ্বিগুণ ভ্যাট।
টেক্সটাইল: কটন সুতা ও কৃত্রিম আঁশে বাড়তি ভ্যাট।
তামাক ও ব্লেড: ব্লেডে ভ্যাট ৫% থেকে ৭.৫%, সিগারেট পেপারে শুল্ক ৩০০%, তামাক বিজে ২৫% কাস্টমস ডিউটি।
OTT (ওটিটি) প্ল্যাটফর্ম: ১০% সম্পূরক শুল্ক বসানোর প্রস্তাব।
বিদেশি চকলেট ও কসমেটিকস: ন্যূনতম মূল্য বাড়ানোয় দাম বাড়বে।
বিদেশি খেলনা: ট্যারিফ মূল্য ৩.৫ ডলার থেকে বাড়িয়ে ৪ ডলার।
বিদেশি জুস ও পানীয়: নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, সয়ামিল্ক, বেভারেজ কনসেনট্রেট, LED বাল্ব, ম্যান-মেইড ফাইবার, কার্বন ফিল্টারসহ একাধিক পণ্যে আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব।
এই বাজেটে বেশ কিছু পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে প্রভাব ফেলবে। বিশেষ করে রান্নার গ্যাস, প্লাস্টিক সামগ্রী, ইলেকট্রনিকস, নির্মাণসামগ্রী এবং বিদেশি পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে দেশজুড়ে আলোচনা চললেও এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি মনে করছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারে বেতন বৃদ্ধি সরকারি অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে রাজস্ব আদায়ে ঘাটতি, বাজেটের চাপ এবং বিদ্যমান মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে তারা।
৩ ঘণ্টা আগে

দেশজুড়ে আবারও দীর্ঘস্থায়ী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করায় আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এলো দামের পরিবর্তন। মাত্র তিন দিনের ব্যবধানে আগের মূল্যবৃদ্ধি পুরোপুরি সমন্বয় করে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।
৪ ঘণ্টা আগে

বিদেশে কর্মরত লাখো প্রবাসী বাংলাদেশি, আমদানি-রপ্তানিকারক, আন্তর্জাতিক ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিদেশ ভ্রমণপ্রত্যাশীদের জন্য প্রতিদিনের বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত এবং স্থানীয় ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের লেনদেনের ওপর নির্ভর করে প্রতিদিনই মুদ্রার দামে কিছু না কিছু পরিবর্তন ঘটে।
১৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো বৈধ উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদানের বিষয়টিকে আরও কঠোরভাবে অনুসরণ করার কথা জানানো হয়েছে। দূতাবাস স্পষ্টভাবে বলেছে, আবেদনপত্রে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা, ভুল তথ্য প্রদান করা কিংবা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে শুধু বর্তমান ভিসা আবেদনই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ভিসা পাওয়ার সুযোগও মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে।
১৫ ঘণ্টা আগে

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চপর্যায়ের নির্ধারণী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, ভাতা ও পেনশন সুবিধা নিয়ে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এই বৈঠকের মাধ্যমেই নতুন পে-স্কেলের চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত হবে এবং এরপর দ্রুত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
১৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পে ভোরের নীরবতা ভেঙে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলজুড়ে। রোববার (১২ জুলাই) ভোরে সংঘটিত এই ভূমিকম্পের কম্পন বিশাখাপত্তনমসহ আশপাশের একাধিক এলাকায় অনুভূত হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানি, বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা সুনামির আশঙ্কার খবর পাওয়া যায়নি, তবুও হঠাৎ অনুভূত কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
১ দিন আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কাছে প্রতিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হলো সৌদি রিয়ালের বিনিময় হার। কারণ, সৌদি আরব থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভর করে দেশের লাখো পরিবার। তাই প্রতিদিনই অনেকেই জানতে চান আজ ১ সৌদি রিয়ালের বিনিময়ে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে