
সিনিয়র রিপোর্টার

"কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক"— এই স্লোগানকে সামনে রেখে সরকারি বাংলা কলেজে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা। সংগঠন 'প্রতিধ্বনি আবৃত্তি সংসদ'-এর আয়োজনে আগামী ২৮ ও ২৯ জুলাই ২০২৬ তারিখে এ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালাটি শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি ও সুন্দর উপস্থাপনা শৈলী বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কর্মশালা সংক্রান্ত বিস্তারিত তথ্য:
তারিখ: ২৮ ও ২৯ জুলাই ২০২৬
স্থান: বাংলা কলেজ অডিটোরিয়াম
আয়োজক: প্রতিধ্বনি আবৃত্তি সংসদ
রেজিস্ট্রেশন ফি: ২০০ টাকা
যোগাযোগের নম্বর: ০১৫১৮৪২০৮৬০ (রফিক)
আয়োজকরা জানান, বাচিক শিল্পের উৎকর্ষ সাধন এবং প্রমিত বাংলা চর্চাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই নিয়মিত এই কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। আগ্রহী অংশগ্রহণকারীদের দ্রুত নির্ধারিত নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।