
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমা হামলার ঘটনায় আব্দুল হাই (৫০) নামে একজন বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন বিএনপি কর্মী মো. জিয়া (৩২)।
ঘটনাটি ঘটে শনিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে। এর সূত্রপাত হয় ঈদের দিন সকালে, স্থানীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় নিয়ে। অভিযোগ উঠেছে, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা জামসেদ আলীর ছেলে আবু সাইদ আওয়ামী লীগ সমর্থকদের ঈদের নামাজে অংশ নিতে বাধা দেন। এ নিয়ে আব্দুল হাইসহ অন্যান্য বিএনপি নেতারা প্রতিবাদ জানান। এক পর্যায়ে আবু সাইদ তার অনুসারীদের নিয়ে ঈদগাহ ত্যাগ করেন।
রাতের দিকে ডুবপাড়া জামতলায় অবস্থান করছিলেন আব্দুল হাই। সেসময় আবু সাইদ তার ওপর বোমা নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, “ঈদের নামাজে বাধা দেওয়ার ঘটনায় আবু সাইদ এ হামলা চালিয়েছে। সে বিএনপির কেউ না, বরং একজন চিহ্নিত সন্ত্রাসী ও নেশাগ্রস্ত ব্যক্তি। বিএনপি সাজার চেষ্টা করলেও সে কখনো আমাদের সংগঠনের অংশ ছিল না।”
এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অবশেষে ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এই লক্ষ্য সামনে রেখে সংশ্লিষ্ট বিভাগগুলো প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।
১৩ মিনিট আগে

রমজানের মধ্যভাগে ঢাকার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারও পরিবর্তিত হতে শুরু করেছে। সয়াবিন তেল, চিনি ও মুরগির দাম বেড়েছে, তবে ডিমের বাজারে ভিন্ন চিত্র দেখা দিয়েছে। ডিমের দাম কম থাকার কারণে খামারিরা উৎপাদন খরচও তুলতে পারছেন না এবং তারা লোকসানের মুখোমুখি।
১০ ঘণ্টা আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অস্থিরতার প্রভাব নিয়ে বাংলাদেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুদ রয়েছে।
১০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে এসে রাজধানীর বাজারগুলোতে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, ব্রয়লার মুরগি ও চিনির দাম হঠাৎ বাড়তে শুরু করায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণেই এসব পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
১১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর দেশের স্বর্ণবাজারে অবশেষে বড় ধরনের স্বস্তির খবর এসেছে। প্রতি ভরি সোনার দামে এক লাফে ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৬ মার্চ ২০২৬ তারিখ থেকে এই নতুন দাম সারাদেশে কার্যকর হয়েছে।
১১ ঘণ্টা আগে

সাকিব: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (৭ মার্চ) কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে উলিপুর পৌরসভাসহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকবেন।
১১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতিতে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের তেল ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তেলের অপচয় ও অতিরিক্ত মজুত ঠেকাতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে ফিলিং স্টেশনগুলো আর গ্রাহকের চাহিদা অনুযায়ী ইচ্ছামতো তেল বিক্রি করতে পারবে না। প্রতিটি ধরনের যানবাহনের জন্য নির্দিষ্ট দৈনিক সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রশাসন, অর্থনীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman। সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে নেওয়া এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে প্রশাসনিক ব্যয় কমানো, সেবার মান বাড়ানো এবং কৃষি, স্বাস্থ্য ও পরিবহনসহ বিভিন্ন খাতে নতুন গতি সৃষ্টি করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হলে অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ এর ইতিবাচক প্রভাব অনুভব করতে পারবেন।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশিদের ঘামে অর্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। প্রবাসী শ্রমিকদের এই অবদানের প্রতি সম্মান জানিয়ে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার হালনাগাদ বিনিময় হার জানার আগ্রহ থাকে অনেকেরই। সেই লক্ষ্যেই ৬ মার্চ ২০২৬ তারিখের আন্তর্জাতিক মুদ্রাবাজার অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হলো।
২১ ঘণ্টা আগে