
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা সামনে রেখে সামাজিক মাধ্যমে একটি বার্তা ভাইরাল হয়েছে—যেখানে বলা হচ্ছে, “বিকাশ থেকে সব গ্রাহক পাচ্ছেন ২০,০০০ টাকা ঈদ বোনাস।” পোস্টটি দেখে অনেকেই একটি লিংকে ঢুকে ফর্ম পূরণ করছেন এবং আশায় রয়েছেন টাকা পাবেন। কিন্তু আসল সত্য ভিন্ন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই বোনাস সংক্রান্ত দাবি সম্পূর্ণ ভুয়া এবং এটি একটি প্রতারণামূলক ফাঁদ। বিকাশ কর্তৃপক্ষ কখনও এই ধরনের অফার ঘোষণা করেনি। বরং, একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে বিকাশ নম্বর ও পিন হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রিউমর স্ক্যানার নামের একটি অনুসন্ধানী টিম বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে—ওই ওয়েবসাইটে বিকাশের নাম ও লোগো ব্যবহার করে একটি ফর্মে ব্যবহারকারীদের নাম, জেলা, পেশা ও বিকাশ ব্যবহারের মেয়াদ জানতে চাওয়া হচ্ছে। এরপর দাবি করা হচ্ছে, যাচাইয়ের জন্য বিকাশ নম্বর ও পিন দিতে হবে। এভাবে প্রতারণামূলকভাবে তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে।
আরও গভীর অনুসন্ধানে দেখা যায়, বিকাশের সঙ্গে সংশ্লিষ্ট অফিসিয়াল ফেসবুক পেজ ‘Amar bKash-আমার বিকাশ’ গত ২৯ মে একটি পোস্টে নিশ্চিত করেছে—২০ হাজার টাকার বোনাস সংক্রান্ত দাবি পুরোপুরি ভুয়া এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হয়েছে। বিকাশ কর্তৃপক্ষ এমন কোনো অফার দেয়নি বলেও সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে।
তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের লিংকে প্রবেশ করা বা ফর্ম পূরণ করা বিপজ্জনক হতে পারে। কারণ এসব তথ্য ব্যবহার করে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া সম্ভব।
বিকাশের পক্ষ থেকে ঈদ উপলক্ষে ২০ হাজার টাকার বোনাস দেওয়ার যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের প্রতারণামূলক ওয়েবসাইট এবং লোভনীয় অফার থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সোহাগ/

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ ঘণ্টা আগে

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদরের সজল নামে এক ব্যক্তির মালিকানাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
১৯ ঘণ্টা আগে

ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

‘মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি’—স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে

মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন ও শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মিরসরাই কলেজে সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় ১০৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় আজ ৭ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
৩ দিন আগে

জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন করে অসঙ্গতির বিষয় সামনে এসেছে। একই দপ্তরের তিনজন কর্মচারীর বেতন বিল তুলনা করে দেখা গেছে, পুরোনো স্কেলে উচ্চ গ্রেডে থাকা একজন কর্মচারী নতুন স্কেলে নিম্ন গ্রেডের সহকর্মীর চেয়ে কম মূল বেতন পাচ্ছেন। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে নতুন বেতন নির্ধারণের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে।
৩ দিন আগে

টানা তিন দফায় দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
৩ দিন আগে

সঞ্চয়পত্রের মুনাফা থেকে কর কাটার নিয়মে পরিবর্তন এসেছে। নতুন ব্যবস্থায় যেসব বিনিয়োগকারীর অন্য কোনো উল্লেখযোগ্য আয় নেই, তাঁরা মুনাফা থেকে আগে কেটে নেওয়া করের টাকা ফেরত পেতে পারেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত, প্রবীণ ও সীমিত আয়ের মানুষের জন্য এটি বাড়তি আর্থিক সুবিধার সুযোগ তৈরি করেছে। তবে কর ফেরত পেতে হলে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে।
৩ দিন আগে