
নিজস্ব প্রতিবেদক: ইসলাম ধর্মে দৈনন্দিন জীবনের নানা বিষয়ে শুদ্ধ জ্ঞান রাখা আবশ্যক। অনেক সময় সাধারণ মানুষ কিছু বিষয় নিয়ে দ্বিধায় পড়ে যান—যেমন ফরজ গোসল দেরিতে করা, ওযু ছাড়া হাদিস পড়া, বা নামাজে মনোযোগ হারানো ইত্যাদি। নিচে এসব প্রশ্নের ইসলামী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হলো।
১. ফরজ গোসল দেরিতে করলে কি গুনাহ হবে?যদি ফরজ গোসলের প্রয়োজন হয়, তাহলে তা পরবর্তী ফরজ নামাজের আগে আদায় করতেই হবে। গোসল বিলম্ব করলেও গুনাহ হবে না, তবে নামাজ ছাড়তে পারবে না। রাতের বেলায় গোসল ফরজ হলে ফজরের আগে করে নিতে হবে। মাঝে অন্য কাজ করতে চাইলে ওযু করে নেওয়া উত্তম।
২. বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কি না?একান্ত দরকার ছাড়া সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করাটা অনুচিত। তবে গুনাহ নয়। উত্তম হলো কোনো কাপড় বা গামছা দিয়ে ঢেকে গোসল করা।
৩. ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কি না?হ্যাঁ, ওযু ছাড়া হাদিস পড়া যাবে। হাদিস বা ইসলামিক বই পড়ার জন্য ওযু আবশ্যক নয়। তবে কোরআন শরীফ স্পর্শ বা তেলাওয়াতের জন্য ওযু থাকা জরুরি।
৪. আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পড়াশোনায় সমস্যা হয় কি?না, এ সময় পড়াশোনায় কোনো বাধা নেই। এটি ভ্রান্ত ধারণা মাত্র।
৫. জানাজার নামাজে নারীরা অংশ নিতে পারবে কি না?এ বিষয়ে মতবিরোধ রয়েছে। অনেকে নারীর অংশগ্রহণ বৈধ মনে করলেও অধিকাংশ ওলামা অংশ না নেওয়াই উত্তম বলে মত দেন।
৬. সন্তান কত বছর বয়স পর্যন্ত মা-বাবার সঙ্গে ঘুমাতে পারবে?যখন সে প্রাপ্তবয়স্ক বা তার কাছাকাছি বয়সে পৌঁছে যায়, তখন তাকে আলাদা ঘুমানোর অভ্যাস করানো উচিত।
৭. টিস্যু বা পানির ব্যবহার ছাড়া নামাজ আদায় হবে কি?যদি পানি দিয়ে ভালভাবে পবিত্রতা অর্জিত হয় এবং প্রস্রাব পুরোপুরি বন্ধ থাকে, তবে নামাজ সহিহ হবে।
৮. খাবার খাওয়ার সময় মাথা ঢেকে রাখতে হয় কি?না, মাথা ঢেকে খাওয়ার বাধ্যবাধকতা নেই। উন্মুক্ত মাথায়ও খাওয়া জায়েজ।
৯. মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও থেকে নামাজে প্রভাব পড়ে কি?নামাজ সহিহ হবে, তবে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। হারাম কনটেন্ট থাকা ইসলামী দৃষ্টিতে গুরুতর অপরাধ।
১০. মসজিদের পাশে কবর দিলে কোনো ফজিলত আছে কি?মসজিদের পাশে কবর দেওয়ার কোনো বিশেষ ফজিলত নেই। জান্নাত বা আযাব নির্ভর করে আমলের ওপর।
১১. নামাজে শরীর চুলকানো কি মুনাফিকির লক্ষণ?না, এটি মুনাফিকির লক্ষণ নয়। মনোযোগ বাড়িয়ে নামাজ পড়লে এই সমস্যা কমে যাবে।
১২. ফরজ গোসল ছাড়াই অন্যান্য কাজ করা যাবে কি?ওযু করে ঘুমানো বা অন্য বৈধ কাজ করা যাবে। তবে নামাজের আগেই গোসল করে নেওয়া আবশ্যক।
১৩. স্ত্রীর কাছ থেকে মহর মাফ চাওয়া যাবে কি?স্ত্রী নিজে থেকে খুশিমনে মাফ করলে তা বৈধ। তবে পূর্বপরিকল্পিতভাবে মাফ চাওয়া অনুচিত এবং কাপুরুষতাসূচক।
১৪. বাবা-মায়ের অনুমতি ছাড়া টাকা নেওয়া কি চুরি?হ্যাঁ, ইসলামী দৃষ্টিতে বাবা-মার অনুমতি ছাড়া টাকা নেওয়া চুরি হিসেবে বিবেচিত হতে পারে এবং এজন্য কৈফিয়ত দিতে হতে পারে।
১৫. নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা দোয়া পড়া যাবে কি?কোরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না, তবে আয়াতকে দোয়া হিসেবে পড়া যাবে।
দৈনন্দিন জীবনের ইসলামি মাসায়েল বোঝার জন্য নির্ভরযোগ্য আলেম ও কোরআন-সুন্নাহভিত্তিক ব্যাখ্যার অনুসরণ জরুরি। বিভ্রান্তিকর কথা বা লোকমুখে প্রচলিত ভুল তথ্য থেকে বিরত থাকা উচিত।
আশা/

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬

পিতা-মাতার প্রতি সদাচরণ শুধু জীবদ্দশায় সীমাবদ্ধ নয়, বরং তাদের মৃত্যুর পরও এই দায়িত্ব অব্যাহত রাখার নির্দেশনা এসেছে হাদিসে।
১ জুন ২০২৬

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
২৭ মে ২০২৬

ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর মুসলমানদের মধ্যে কুরবানি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা দেখা যায়। বিশেষ করে যৌথ পরিবারে বসবাসকারীদের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো, পরিবারের একজন সদস্য, বিশেষ করে পরিবারের প্রধান ব্যক্তি কুরবানি দিলেই পুরো পরিবারের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু ইসলামি শরিয়তের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন।
২২ মে ২০২৬

প্রত্যেক প্রাণীকেই একদিন এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে চিরস্থায়ী জীবনের পথে যাত্রা করতে হবে এটাই মানবজীবনের চিরন্তন বাস্তবতা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন: প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করবে, সেই-ই প্রকৃত সফল। আর পার্থিব জীবন শুধুই ছলনার বস্তু।
২ মে ২০২৬

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
২১ এপ্রিল ২০২৬

বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই বিশ্ববাজারে প্রবেশ করে।
১৯ এপ্রিল ২০২৬

মানুষের জীবনে প্রতিদিনের ব্যস্ততা ও দুশ্চিন্তার মাঝেও আত্মিক শান্তির সন্ধান খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের শেখায়, দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা যায়।
১৮ এপ্রিল ২০২৬

রোগ মানুষের জীবনের এমন এক অধ্যায়, যা কখনোই পুরোপুরি এড়ানো যায় না। শরীর অসুস্থ হলে শুধু দেহ নয়, মনও ভেঙে পড়ে। এই দুর্বল মুহূর্তেই একজন মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে আশ্রয়, সান্ত্বনা এবং আল্লাহর রহমতের।
১৬ এপ্রিল ২০২৬