
গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় এক পরিবহন শ্রমিককে অপহরণ ও বাস ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার (২ জুন) সকাল সাড়ে ৬টা থেকে প্রায় তিন ঘণ্টা জৈনাবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালান তারা।
শ্রমিকদের অভিযোগ, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন মেম্বার ও তার ছেলে, স্থানীয় ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদ রোববার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা একাধিক শ্রমিককে মারধর করেন, একটি বাস ভাঙচুর করেন এবং এক হেলপারকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এখনো তার কোনো সন্ধান মেলেনি।
ঘটনার পর ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সড়ক থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে, অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। স্থানীয় গার্মেন্টস শ্রমিক রেজাউল করিম বলেন, "অফিসে এক মিনিট দেরি হলেও হাজিরা থেকে ৫০০ টাকা কেটে রাখা হয়। প্রায়ই কোনো না কোনো সংগঠনের সড়ক অবরোধের কারণে আমাদের সময়মতো কাজে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।"
জৈনাবাজারের মুদি ব্যবসায়ী ছলিম উদ্দিন বলেন, "শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক কিংবা পরিবহন শ্রমিক—প্রায়ই কেউ না কেউ রাস্তা অবরোধ করছে। এতে করে সব শ্রেণির মানুষ দুর্ভোগে পড়ছে।"
গাজীপুর শহরের এক ব্যাংক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "প্রায় প্রতি সপ্তাহেই ১০–১২ দিন এই মহাসড়কে কোথাও না কোথাও অবরোধ হয়। অফিসে দেরি হলে সিনিয়রদের রোষানলে পড়তে হয়। সড়ক যেন সবার বিক্ষোভের জায়গা হয়ে উঠেছে।"
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, "সংঘটিত ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।"

দেশের স্বর্ণের বাজারে ফের বড় পরিবর্তন। একদিনের ব্যবধানেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১৪ ঘণ্টা আগে

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
১৫ ঘণ্টা আগে

আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
১৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড উন্নীত করার দীর্ঘদিনের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা উপযুক্ত পরিমাণে বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি।
১ দিন আগে

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আন্তর্জাতিক ও দেশীয় মুদ্রাবাজারের সর্বশেষ সূচক অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের (MYR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য বেশ স্থিতিশীল রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ও লাভজনক উপায়ে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের হালনাগাদ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

সৌদি আরবে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা লক্ষাধিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ও বাজেট ব্যবস্থাপনাকে সহজ করতে বৈদেশিক মুদ্রার বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে সৌদি রিয়ালের (SAR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের সর্বশেষ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব।
১ দিন আগে