
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামী সোমবার (২ জুন)। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবছরের মতো এবারও বাজেটে কিছু পণ্যের দাম বাড়ার সম্ভাবনা থাকলেও, বেশ কিছু পণ্যের দাম কমানোর পরিকল্পনাও রয়েছে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং শিল্প খাতের ভারসাম্য বজায় রাখতেই এবার কিছু গুরুত্বপূর্ণ পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব রাখা হয়েছে। ফলে যেসব পণ্যের দাম কমতে পারে, তা নিচে তুলে ধরা হলো:
? আইসক্রিম
সব বয়সী মানুষের প্রিয় আইসক্রিমের সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এর ফলে বাজারে আইসক্রিমের দাম কমে যেতে পারে।
? বাস ও ? মাইক্রোবাস
যানজট নিরসনে ১৬ থেকে ৪০ আসনের বাস আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। পাশাপাশি মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাবও রয়েছে। এতে গণপরিবহনের এসব যানবাহনের দাম কমতে পারে।
? লবণ
আয়োডিনযুক্ত লবণ উৎপাদনের মূল উপাদান পটাশিয়াম আয়োডেটের দাম বাড়ায় বাজারে লবণের দাম বেড়েছে। তাই বাজেটে এ উপাদানের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হচ্ছে। এর ফলে লবণের দাম কমার সম্ভাবনা রয়েছে।
? চিনি
পরিশোধিত চিনির আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক প্রতি টনে ৪,৫০০ টাকা থেকে কমিয়ে ৪,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চিনির দাম কিছুটা কমতে পারে।
? শিরিশ কাগজ
শিরিশ কাগজ তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল যেমন ফেনোলিক রেজিন ও স্যান্ড পেপার কোটিং উপাদানের শুল্ক কমানো হচ্ছে। এর ফলে দেশি শিরিশ কাগজের দাম কমে যেতে পারে।
? ক্রিকেট ব্যাট
দেশে ক্রমেই বাড়ছে ক্রিকেট ব্যাট উৎপাদনকারী কারখানা। দেশীয় শিল্পকে উৎসাহ দিতে ব্যাট তৈরির প্রধান কাঁচামাল কাঠ আমদানিতে শুল্ক ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এর প্রভাবে ক্রিকেট ব্যাটের দাম হ্রাস পেতে পারে।
অন্যান্য পণ্য
এছাড়াও যেসব পণ্যের দাম কমতে পারে, তার মধ্যে রয়েছে:
বিদেশি মাখন
পোড়ামাটির প্লেট ও পচনশীল উপাদানে তৈরি গ্লাস, প্লেট, বাটি
জাপানের জনপ্রিয় সিফুড স্ক্যালোপ (যার আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে)
হোস পাইপ
ড্রিংকস
এই প্রস্তাবিত শুল্ক ছাড় বাস্তবায়িত হলে ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম কমে সাধারণ মানুষের খরচ কিছুটা হলেও স্বস্তিদায়ক হতে পারে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সব প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানিয়েছে।
৩৯ মিনিট আগে

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
২ ঘণ্টা আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও সময়ের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে থাকায় ৬ সেপ্টেম্বরের পরিবর্তে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি প্রকাশ হতে পারে।
১৩ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৪ ঘণ্টা আগে

সেপ্টেম্বর থেকে নভেম্বর আগামী তিন মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
১৪ ঘণ্টা আগে