
বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ, সমলোচনা রয়েছে। তাকে তিন বিভাগের অধিনায়কত্ব দেয়া হয়েছে। তবে আশানুরুপ ফল তিনি পাচ্ছেন না। শান্তর নেতৃত্বে গত ৩২ ম্যাচে মাত্র একটি ফিফটি এসেছে, যা তাকে ফর্মহীন হিসেবে চিহ্নিত করেছে এবং ক্রিকেট বোদ্ধাদের কাছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বিসিবি কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং নতুন অধিনায়ক নিয়ে পরিকল্পনা শুরু করেছে।
শান্তর এমন বাজে পারফরম্যানসের পর মেহেদি হাসান মিরাজ সবচেয়ে এগিয়ে বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে। গত দুই বছর ধরে ব্যাট এবং বল উভয় বিভাগে ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে তিনি দলে নিজের জায়গা স্থায়ী করেছেন। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজ ৫৩৮ রান ও ৩০ উইকেট সংগ্রহ করেছেন, যা তার ক্রিকেট প্রতিভা ও দায়িত্ব পালনের ক্ষমতাকে আরও জোরালো করে তুলেছে। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে তিনি সিরিজ সেরা হয়েছেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচেও তিনি অসাধারণ পারফরম্যান্স করেছেন। জাকের আলীর সাথে ১৩৮ রানের জুটি গড়ে দলকে খেলায় রাখার চেষ্টা করছিলেন এবং ৯৭ রানে আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত দলকে লড়াইয়ে রেখেছিলেন।
বিসিবি পরিচালকরা শান্তর বাজে অধিনাকত্ব নিয়ে অনেক হতাশ আর সে জন্য তাকে দুই ফরমেটের অধিনায়কের পদ থেকে সরিয়ে মিরাজকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। শান্তর বর্তমান পারফরম্যান্সের কারণে বোর্ডের কাছে এমন দাবি উঠেছে যে তাকে অধিনায়কের কোটায় দলে রাখতে হচ্ছে, যা নির্বাচনী স্বাধীনতায় সীমাবদ্ধতা সৃষ্টি করছে। প্রধান নির্বাচক, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাকসহ বোর্ডের অধিকাংশ পরিচালক মিরাজকে টেস্ট অধিনায়ক করার পক্ষে মত দিয়েছেন এবং নীতিগত সিদ্ধান্তও প্রায় নিশ্চিত।
শুধু তাই নয় এদিকে মিরাজের সাথে বিসিবির কথা হয়েছে আর মিরাজও প্রস্তুত অধিনায়কত্ব নিতে। তার আত্মবিশ্বাস এবং গত দুই বছরের ধারাবাহিক পারফরম্যান্স তাকে একটি শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে।
কথা বর্তা সবকিছু প্রস্তুত হলেও এখনো বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে যে, শীঘ্রই বিসিবি মিরাজকে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করবে এবং হয়তো সীমিত ওভারের অধিনায়ক পদেও পরিবর্তন আসবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২ ঘণ্টা আগে

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৫ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬