
আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অথচ দেশের বাজারে এই তেল এখনো বিক্রি হচ্ছে আগের তুলনায় অনেক বেশি দামে। ব্যবসায়ীদের দাবি, টাকার অবমূল্যায়ন ও ব্যাংকিং জটিলতার কারণে আন্তর্জাতিক দরপতনের সুফল পাচ্ছেন না দেশের ভোক্তারা।
তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব (কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বলছে, এসব আসলে অজুহাত মাত্র। তারা হিসাব করে দেখিয়েছে, সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানোর ফলে ব্যবসায়ীরা লিটারে গড়ে ১২ টাকা করে লাভ করছেন।
বাংলাদেশে প্রতিদিন গড়ে পাঁচ হাজার টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে, যা মাসে দেড় লাখ টনে গিয়ে দাঁড়ায়।
বিশ্বব্যাংকের মাসিক প্রতিবেদন ‘পিংক শিট’ অনুযায়ী, ২০২২ সাল থেকে সয়াবিন তেল, পাম অয়েল ও সয়াবিন বীজের দাম ধারাবাহিকভাবে কমছে। ২০২২ সালে প্রতি টন সয়াবিন তেলের গড় দাম ছিল ১,৬৬৭ ডলার। ২০২৩ সালে তা নেমে আসে ১,১১৯ ডলারে এবং ২০২৪ সালে আরও কমে দাঁড়ায় ১,০২২ ডলারে। ২০২৫ সালের প্রথম তিন মাসে গড় দাম ছিল ১,০৪০ ডলার, আর এপ্রিলে তা আরও কমেছে।
পাম অয়েল ও সয়াবিন বীজের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। বিশেষ করে সয়াবিন বীজের দাম কমেছে সবচেয়ে বেশি। ২০২২ সালে প্রতি টনের দাম ছিল ৬৭৫ ডলার, ২০২৩ সালে ৫৯৮ ডলার এবং ২০২৪ সালে কমে দাঁড়ায় মাত্র ৪৬২ ডলার। চলতি বছরের প্রথম তিন মাসে এই দাম আরও কমে ৪০৮ ডলারে নেমেছে। উল্লেখ্য, সয়াবিন বীজ থেকে প্রায় ৪০ শতাংশ ভোজ্যতেল পাওয়া যায়।
চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেলের গড় মূল্য ছিল প্রতি কেজি ১৩৬ টাকা। পরিবহন, প্রক্রিয়াকরণ ও কর মিলিয়ে খরচ দাঁড়ায় ১৭৭ টাকা। অথচ সরকার ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দাম বাড়িয়ে নির্ধারণ করেছে ১৮৯ টাকা প্রতি লিটার, ফলে প্রতি লিটারে গড়ে ১২ টাকা লাভ হচ্ছে।
দেশে সবচেয়ে বেশি ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক শফিউল আতহার তসলিম বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা স্থিতিশীল, কিছুদিন আগে কমলেও এখন তা আবার ১,১০০ ডলারের কাছাকাছি।’ তিনি আরও দাবি করেন, ‘ট্যাক্স ও ভ্যাট পুনর্বহাল, ডলারের মূল্য বৃদ্ধি এবং ব্যাংক খাতের অস্থিরতার কারণে আমরা লোকসানের মুখে।’
তবে এই বক্তব্য মানতে নারাজ ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি বলেন, ‘বিগত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম সর্বনিম্ন পর্যায়ে। যখন দাম বাড়ে, তখন ব্যবসায়ীরা দ্রুত দাম বাড়িয়ে দেন; কিন্তু কমলে নানা অজুহাত দেখান। এই প্রবণতা বন্ধ হওয়া দরকার।’
তিনি সয়াবিন তেলের দাম একধাপে ১৪ টাকা বাড়ানোর ঘটনাকে "অযৌক্তিক" বলেও মন্তব্য করেন।

নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে পুরোপুরি ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
৯ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেতন কাঠামো নিয়ে থাকা সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে।
১০ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। বেতন কাঠামো নিয়ে থাকা জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইনগত প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশের কাজ এগিয়ে নেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে

বাংলাদেশের বাজারে বর্তমানে সোনার দাম রয়েছে বেশ চড়া। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও নির্ধারণ করে দিয়েছে সংগঠনটি।
১৬ ঘণ্টা আগে

‘প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। প্রতিযোগিতাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সাত ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দল গঠন এবং শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১৬ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
২ দিন আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
২ দিন আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৫ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৫ দিন আগে